ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবারের বিশ্বকাপ কারা জিতবে জানিয়ে দিলেন শেবাগ
বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে অবশ্য প্রথম ম্যাচেই হোঁচট খেতে হয়েছে বিরাট কোহলির দলকে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে কখনোই না হারা ভারত এবারের বিশ্বকাপে সেই জয়ের রেকর্ড ভেঙে হেরে বসেছে। পাকিস্তানের বিপক্ষে টিম ইন্ডিয়া হেরে বসেছে ১০ উইকেটের বড় ব্যবধানে।
দলের এমন বড় হারের পর যখন চারদিক দিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে টিম ইন্ডিয়াকে তখন দলটির সাবেক ব্যাটসম্যান ভিরেন্দ্র শেবাগ জানিয়েছেন এবারের বিশ্বকাপ জিতবে ভারতই!
একটি ফেসবুক শো’তে এসে শেবাগ জানান একটু ভালো ক্রিকেট খেললেই এবারের বিশ্বকাপ ভারতের জেতা সম্ভব। তিনি বলেন, ‘’ভারতই এবারের বিশ্বকাপ জিততে পারে। বিরাট কোহলিদের শুধু একটু ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা সব সময় আমাদের দলকে উৎসাহ দেই। আবার দল যখন হারে তখন তাদের পাশেও থাকতে হবে।‘’
অন্যদিকে শুধু ভারতই নয়, এবারের আসরের আরেক ফেবারিট দলের তালিকায় রয়েছে পাকিস্তান। ভারতের মত শক্তিশালী দলকে ১০ উইকেটের পরাজয় উপহার দেয়ার পর সেমি ফাইনালের পথে পাকিস্তান অনেকটাই এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সাবেক এই ভারতীয়।
শেবাগ আরও বলেন, ‘’পাকিস্তান যে জয়টা পেয়েছে তাতে ওদের সেমিফাইনালে খেলা মোটামুটি নিশ্চিত। কারণ পরের ম্যাচগুলোতে ওদের প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়া। তারা যদি পরের দুটি ম্যাচেও জয় পায় তাহলেও সেমিফাইনালে চলে যেতে পারে।
উল্লেখ্য, চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান সহ স্কটল্যান্ড,নামিবিয়া, আফগানিস্তান এবং নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়া এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচ খেললেও হাতে রয়েছে আরও চারটি ম্যাচ। তাই এই বাকি চার ম্যাচে ভালো করলে মিলবে সেমি ফাইনালের টিকিট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ