ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আফগানিস্তানের সঙ্গেও আমরা পেরে উঠব কিনা নিশ্চিত নই
কিন্তু বুধবার মঈন আলি-আদিল রশিদের ঘূর্ণিতে গুটিয়ে যাওয়ায় খালেদ মাসুদ সন্দিহান, আফগানিস্তানের রশিদ-মুজিবদের বিপক্ষেও নাস্তানাবুদ হয়ে যেতে পারে বাংলাদেশ দল। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে খালেদ মাসুদ পাইলট বলেন, ‘শুধু আমি নই; অনেকেই আশাবাদী ছিলেন। মুশফিক ছন্দে ফেরায় অনেকেই হয়তো ভেবেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারবে।
কিন্তু কোথায় কী, এ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ সাহস বা দক্ষতার ছিটেফোঁটাও দেখাতে পারেনি।’ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশের কোনো ম্যাচ জেতার সম্ভাবনা নেই বলে মনে করেন খালেদ মাসুদ। বাংলাদেশ দলে ব্যাটিং ব্যর্থতার জন্য ভুল শট নির্বাচনকে দায়ী করেছেন তিনি।
খালেদ মাসুদ বলেন, ‘আমাদের ব্যাটিংয়ে পরিকল্পনার কোনো ছাপ নেই। আমরা না পারছি পাওয়ার প্লে কাজে লাগাতে, না পারছি শেষদিকে দ্রুতগতিতে রান তুলতে। ইংল্যান্ডের ম্যাচটিই ধরুন। শট নির্বাচনে ভুল করে আর দৃঢ়তার অভাব ফুটিয়ে তুলে বাংলাদেশ মাত্র ১২৪ রানই তুলতে পারল। এভাবে ব্যাটিং করলে কোনো ম্যাচেই কিছু আশা করা যায় না।’
তবে বাংলাদেশ দলের এমন ব্যর্থতার জন্য শুধু খেলোয়াড়দের দোষ দিতে চান না মাসুদ। বললেন, ‘বিশ্বের অন্যসব দেশ থেকে আমাদের এতটা পিছিয়ে থাকার দায় আমি শুধু খেলোয়াড়দের দেব না। এটি আমাদের অবকাঠামো আর ম্যানেজমেন্টেরই সমস্যা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE