ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান দলের হেড কোচ হচ্ছে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ
তবে সাফল্যের বিচারে ক্যাটিচ ও মুরসের চেয়ে পাকিস্তানের কোচ হবার দৌঁড়ে এগিয়ে কার্স্টেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। সাথে বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনুসও পদত্যাগ করেন। এরপর পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পান সাকলাইন মুশতাক। আর বোলিং কোচের দায়িত্ব পান আব্দুল রাজ্জাক।
তবে বিশ্বকাপ শেষে স্থায়ীভাবে প্রধান কোচ হিসেবে নতুন কাউকে দায়িত্ব দিতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের প্রধান কোচ ছিলেন কার্স্টেন। পরবর্তীতে দুই বছর দক্ষিণ আফ্রিকাকে কোচিং করিয়েছেন তিনি। এছাড়া আইপিএলসহ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোতে কোচিং করানোর অভিজ্ঞতা আছে কার্স্টেনের।
অন্যদিকে জাতীয় দলের সাথে এখনো কাজ না কলেও, আইপিএলে কোলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রধান কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ক্যাটিচের। আর দুই দফায় ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মুরস। তবে বর্তমানে সাকলাইনের অধীনে চলমান বিশ্বকাপে দারুন পারফরমেন্স করছে পাকিস্তান। প্রথমবারের মত বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়ে আসর শুরু করেছে পাকিস্তান। তাই সাকলাইনকে স্থায়ী কোচ করার দাবিও আছে পাকিস্তান ক্রিকেটে। কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, জাতীয় দলের জন্য বিদেশী কোচ চাইছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE