ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপেই সবকিছুর জবাব দেয়ার মঞ্চ করে তুলেছেন বাবর আজমরা
বাবর আজম শুধু বিশ্বের সেরা ব্যাটার নন, অধিনায়ক হিসেবেও অল্প দিনে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। বিশ্বকাপের ১৫ জনের দলে শোয়েব মালিককে রাখার জন্য পাকিস্তান বোর্ডের কাছে তিনিই আবেদন করেছিলেন।দলে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো দুই ক্রিকেটার রয়েছেন, যাদের অভিজ্ঞতার ভান্ডার বিশাল। বেশ কয়েকটি বিশ্বকাপ খেলেছেন তারা। ওই অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছেন তারা।
একক দক্ষতা পাকিস্তানে আগেও ছিল, কিন্তু চলতি বিশ্বকাপে একটি দল হিসেবে খেলছে পাকিস্তান। মাঠে নিজেদের ১০০ শতাংশ দিয়ে দিচ্ছেন ক্রিকেটাররা। তার ফল হাতে-নাতে মিলছে। আমিই সেরা, এই মনোভাব নেই ক্রিকেটারদের। একজন অন্যজনের সাফল্যে সমান উচ্ছ্বাস প্রকাশ করেন। তাই তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার আসিফ আলির হাতে তুলে দেন হারিস সোহেল।
বিশ্বকাপে সাম্প্রতিক ব্যর্থতা ভুলতে চায় পাকিস্তান। তাই এবার শুরু থেকেই অন্য রকম উদ্যম নিয়ে খেলতে নেমেছে তারা। পর পর দু’ম্যাচে সেই ছবিই দেখা গিয়েছে। শক্তিশালী বোলিং আক্রমণ পাকিস্তানের আগেও ছিল। এ বারেও তার ব্যতিক্রম নেই। শাহিন শাহ আফ্রিদি, হারিস সোহেলরা কী করতে পারেন তা দেখা গেছে প্রথম দু’ম্যাচেই।
সংযুক্ত আরব আমিরাতের উইকেটকে হাতের তালুর মতো চেনেন পাকিস্তান ক্রিকেটাররা। গত বেশ কয়েক বছর ধরে সেখানেই খেলেন তারা। তাই সেই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগাতে হয় তা দেখিয়ে দিচ্ছে পাকিস্তান।গত বেশ কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে ব্রাত্য থেকেছে পাকিস্তান। বেশির ভাগ বড় দল সে দেশে খেলতে যায়নি। আইপিএল-এর মতো মঞ্চে পাকিস্তানি ক্রিকেটাররা সুযোগ পান না। তাই বিশ্বকাপকেই যেন জবাব দেয়ার মঞ্চ করে তুলেছেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE