ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: নতুন করে খোঁচা দিলেন সাকিবপত্নী
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর বুধবার ইংল্যান্ডের কাছেও অসহায় আত্মসমর্পণ করেছে। এতে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠার স্বপ্ন ধূসর হয়ে গেছে।
স্বভাবতই এমন পারফরম্যান্স দেখে সমর্থকরা ভীষণ ক্ষিপ্ত। তাদের সেই হতাশা-ক্ষোভ আরও বেড়েছে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের আক্রমণাত্মক আচরণে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন কেবল ব্যঙ্গ-বিদ্রুপেরই শিকার হচ্ছেন মুশফিক-মাহমুদউল্লাহ-লিটনরা। সমালোচকদের তালিকায় আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর জোড়া ক্যাচ ফেলা লিটনের সমালোচনা তো করেছেনই, বিসিবি প্রধান কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহকে।
সবমিলিয়ে ভীষণ অস্বস্তিকর পরিবেশ বিরাজ করছে বাংলাদেশের ক্রিকেটে। ক্রিকেটার-সমালোচকরা দাঁড়িয়ে গেছেন মুখোমুখি অবস্থানে। এমতাবস্থায় যেন আগুনে ঘি ঢাললেন সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আল হাসান শিশির।
আজ (বৃহস্পতিবার) বিতর্ক উস্কে দেওয়ার মতো এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে সাকিবপত্নী লিখেছেন, ‘আমরা কি ২০১৯ বিশ্বকাপ নিয়ে একটু কথা বলতে পারি? আমি ভাবছি কিভাবে আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলের বিরুদ্ধে জিততে পারিনি; যখন আমাদের গতিতারকারা এবং তথাকথিত সেরা ওপেনিং জুটি ছিল! কী ভুল হয়েছিল ওই ম্যাচগুলোতে কৌতূহলী মন জানতে চায়! যদি আমরা সেই ভুলগুলোর কিছু নিয়ে আলোচনা করার জন্য তখন কিছু টক শো করতাম, তাহলে আজ আমাদের ব্যর্থ হতে হতো না!’
সাকিবপত্মী এই ফেসবুক স্ট্যাটাসে সমালোচকদের একহাত নিতে গিয়ে কাকে আসলে আলাদা করে খোঁচা দিলেন বোঝা মুশকিল! তবে ‘গতিতারকা’ আর ‘তথাকথিত সেরা ওপেনিং জুটি’ শব্দগুলো নিয়ে জোর আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সেই আলোচনার জল কোথা থেকে কোথায় গড়ায়, সেটাই এখন দেখার!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE