ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না তারকা ক্রিকেটার মরিসকে
সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, আইপিএলের নিলাম থেকে রেকর্ড ১৬ কোটি রুপিতে মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। অথচ দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এমনকি ডাক পাননি রিজার্ভ খেলোয়াড় হিসেবেও।
আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়ার ইচ্ছা নেই মরিসের। গণমাধ্যমকে তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় হয়ে আমার খেলার দিনগুলো ফুরিয়ে গেছে। আমি এমন একজন খেলোয়াড়, যে কিনা আনুষ্ঠানিকভাবে অবসর নেয়ার পক্ষপাতী নই। সিএসএ’র কর্তারা জানে বর্তমানে আমার অবস্থান কি। আমিও জানি, আমি কোথায় আছি।’
দারুণ প্রতিভাবান হওয়া সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার হয়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি মরিস। এজন্য ক্রিকেট দক্ষিণ আফ্রিকার কর্তাদের দুষছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার, ‘সিএসএ’র জন্য আমার ক্যারিয়ার শেষ হয়ে গেছে। আমার মনে হয়, তারা সেটা বেশ ভালোভাবেই জানে।’
২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মরিস। এরপর দেশের হয়ে ৪ টেস্ট, ৪২ ওয়ানডে এবং ২৩টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৯৪ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭৭৪ রান করেছেন এই সিমিং অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE