ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরপর ম্যাচ হারায় টাইগারদের নিয়ে যা বললন : মাশরাফি
সেই দাবি পূরণ হয়নি। মেন্টর হয়ে বাংলাদেশ দলের সঙ্গে নেই মাশরাফি। তবে আনুষ্ঠানিকভাবে দলের মেন্টর হিসেবে না থাকলেও, দেশে বসেই টাইগারদের পাশে দাঁড়ানোর কাজটি নিয়মিতই করে চলেছেন দ্য নড়াইল এক্সপ্রেস। প্রতি ম্যাচের পরই সাহস জোগাচ্ছেন ক্রিকেটারদের।ব্যতিক্রম হলো না ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরেও। আজ মাশরাফি লিখেছেন সমালোচনার ব্যাপারে। তার মতে, মানুষ বাংলাদেশ দলকে ভালোবাসে বলেই এতো কথা বলে। তাই এগুলোকে সহজভাবে নিয়ে ভুলগুলো শুধরানোর পরামর্শই দিয়েছেন টাইগারদের সফলতম অধিনায়ক।
নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে মাশরাফি লিখেছেন, ‘সমালোচনা জীবনের একটা অংশ। এটা সহ্য করাও একটা আর্ট। যে যতো সমালোচনা নিতে পারে সে ততো ভালো থাকে। ঠিক এই মুহূর্তে তোমাদের সমালোচনা সবাই করবে এমনকি আমিও, তাতে তোমাদের কিছু যায়-আসার কথা নয়।’‘শুধু তোমাদের চিন্তা করা উচিত, তোমরা কী করতে চেয়েছিলে আর তা কেন করতে পারোনি। পরের ম্যাচে যেন সেরাটা দিতে পারো সেই চিন্তা করা শুরু করো। কারণ পরের ম্যাচটাও তোমরা বাংলাদেশের জন্যই খেলবে আর দেশের সবাই আবার নতুন কোন আশা নিয়ে খেলা দেখতে বসবে।’
‘মাঝখান দিয়ে হয়তো কেউ গঠনমূলক সমালোচনা অথবা আরও বেশি নেতিবাচক কথা বলবে। তোমাদের ভালোবাসে বলেই এতো কথা বলে।নেক্সট ম্যাচেই সেরাটা দিয়ে জিতে আসলে দেখবে সবাই আনন্দে পেছনের জিনিস ভুলে যাবে। একমাত্র ইতিবাচক মানসিকতাই সেরাটা বের করে আনতে পারবে আমার বিশ্বাস।
‘মাঠে যা কিছুই ঘটুক না কেন, তোমাদের পাশেই আছি। মন প্রাণ দিয়েই থাকবো। সবাই বিশ্বাস করে তোমরাই আনন্দের উপলক্ষ। বাজে দিনকে ভুলে যাওয়াই উত্তম তবে বাজে দিন যে শিক্ষা দিয়ে যাবে তা মনে রাখা আরও উত্তম। গুড লাক বাংলাদেশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ