ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশকে ‘ছাড়িয়ে গেল’ নামিবিয়া
আইসিসির নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে সুপার টুয়েলভে খেলতে এসেই জয় পাওয়া প্রথম দলে পরিণত হয়েছে নামিবিয়া। এছাড়া নন টেস্ট প্লেয়িং দেশ হিসেবে টানা তিনটি ম্যাচ জিতেছে তারা। শুধু তাই নয়, এক আসরে জয়ের সংখ্যায় বাংলাদেশকেও ছাড়িয়ে গেছে নামিবিয়া।
বাংলাদেশ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর থেকেই খেলছে। চলতি বিশ্বকাপে পাওয়া দুই জয়সহ কুড়ি ওভারের বিশ্ব আসরে বাংলাদেশ দল জিতেছে মোটে ৭টি ম্যাচ। বিশ্বকাপের কোনো আসরেই দুইয়ের বেশি জয় নেই বাংলাদেশ দলের।
চলতি বিশ্বকাপেও এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুইটি জিতেছে বাংলাদেশ। সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ। সেখানে অন্তত একটি জিতলেও এক আসরে তিন জয় হবে বাংলাদেশের। কিন্তু তাদের আগেই মাত্র চার ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতে নিয়েছে নামিবিয়া।
শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে কখনও প্রথমপর্বের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। চলতি বিশ্বকাপের আগে ২০০৭, ২০১৪ ও ২০১৬ সালের আসরে প্রথমপর্বের বাধা পেরিয়েছে তারা। কিন্তু দ্বিতীয়পর্বে গিয়ে আর মেলেনি জয়ের দেখা।
বাংলাদেশ দল এখনও অপেক্ষায় রয়েছে বিশ্বকাপের প্রথমপর্ব বাদে একটি জয়ের। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই টানা তিন জয়সহ সুপার টুয়েলভেও নামিবিয়া জিতে নিয়েছে একটি ম্যাচ। বাংলাদেশের অপেক্ষা এবার ফুরোবে কি না, তা সময়ই বলে দেবে। কিন্তু প্রথম আসরেই চমক দেখাতে ভুল করেনি নামিবিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE