ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দুই পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
সুপার টুয়েলভ পর্বে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে হারের পর এবার টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচে টাইগার একাদশ কেমন হতে পারে তা এবার দেখে নেয়া যাক।
টাইগারদের ওপেনিং পজিশনে বরাবরই ব্যর্থ লিটন দাস। তবুও টিম ম্যানেজমেন্ট কিছুতেই আস্থা সরাচ্ছে না তার উপর থেকে। প্রথম রাউন্ডে ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেয়ার পর সুপার টুয়েলভ পর্বে এসেও শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ১৬ রান এবং ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৯ রান। ফলে তার পরিবর্তে নাইম শেখের সাথে ওপেনিং পজিশনে দেখা যেতে আরে সৌম্য সরকারকে।
তিন নম্বরে সাকিব আল হাসান থাকলে পরের পজিশনে বরাবরের মত আস্থার প্রতিদান দেয়া মুশফিকুর রহিম থাকতে পারেন চার নম্বরে।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট হাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন পাঁচ নম্বরে। তাই এই পজিশনে ক্যারিবিয়ানদের বিপক্ষেও থাকতে পারেন তিনিই। এছাড়া আফিফ হোসেন ধ্রুবর সাথে নিচের সারিতে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।
বোলিং বিভাগে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। স্পিন বিভাগে উইকেটের দেখা পাওয়া নাসুম আহমেদ কিংবা শেখ মেহেদি হাসান থাকতে পারেন সাকিবের সাথে। তবে শারজাহর উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে একজন বাড়তি স্পিনার নিয়ে হতাশায় পড়তে হয়েছিল টাইগারদের। তাই একই উইকেটে নাসুম আহমেদের পরিবর্তে তাসকিন আহমেদকে দলে দেখা গেলে অবাক হবার কিছুই থাকবে না।
এক নজরে দেখে নেয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ-
সৌম্য সরকার/লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ/তাসকিন আহমেদ, এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE