ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
একের পর এক পরাজয় ক্রিকেটারদের একহাত নিলেন দুর্জয়
বিশ্বকাপের বড় মঞ্চে দলের এমন বেহাল দশায় ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও উঠেছে নানা প্রশ্ন। সেই সাথে সমালোচনার তীর থেকে বাদ যাচ্ছেন না কোচিং স্টাফের সদস্যরাও। মাঠের বাইরের এতসব সমালোচনা ক্রিকেটারদের পারফরম্যান্সে যে এক অদৃশ্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে তা সহজেই অনুমেয়। তাই এসব থেকে ক্রিকেটারদের বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন নাইমুর রহমান দুর্জয়।
বাংলাদেশ দলের ক্রিকেটারদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে মনোযোগ সরিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দেয়া উচিত বলে মন্তব্য করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক নাইমুর রহমান দুর্জয়।
তিনি বলেন, ‘’সামাজিক যোগাযোগ মাধ্যম তো গণমাধ্যম না। এটা সাধারণ একটা প্ল্যাটফর্ম। এখানে যে যেমন পারে তেমন বলছে। এটা নিয়ে ক্রিকেটারদের মাথা না ঘামিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। মাঠের বাইরের ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ক্রিকেটারদের উচিত মাঠে যা হচ্ছে তা নিয়ে ভাবা।‘’
ইতোমধ্যেই বাংলাদেশ দল সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে বসেছে। এই গ্রুপে থাকা ৬ দলের মধ্যে সেমি ফাইনালের টিকিট কাটবে দুই দল। তাই বাংলাদেশ দলের সেমি ফাইনাল যাত্রা ইতোমধ্যেই ফিকে হয়ে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে হারের কারনে।
দলের এমন পারফরম্যান্সের পর নাইমুর রহমান দুর্জয় আশা প্রকাশ করছেন এই পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো করুক টাইগাররা। তিনি যোগ করেন, ‘’মাঠের বাইরের বিষয়ে (খেলোয়াড়রা) যেহেতু বেশি সম্পৃক্ত হয়ে গেছে, এখন তা থেকে সরে গিয়ে ভালো করা উচিত। আর এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। আমি চাই, বাকি ম্যাচগুলো বাংলাদেশ ভালো করুক।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE