ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
রিয়াদদের সেমিফাইনাল খেলার স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে
প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল শ্রীলঙ্কার সাথে জেতা ম্যাচ হেরে যাওয়ার পর আজ ইংল্যান্ডের সাথে কোন প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। ইংল্যান্ডের সাথে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যার্থতায় শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল।
দলীয় ২৪ রানের মাথায় লিটন, নাইম, এবং সাকিব ফিরে গেলে বাংলাদেশ দল অনেকটাই চাপে পড়ে যায়। এরপর অধিনায়ক মাহমুদুলাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ৩৭ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে বাংলাদেশ। তবে সেট হয়ে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে অনাকাঙ্ক্ষিত রিভার সুইপ শর্ট খেলতে গিয়ে মুশফিক ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
শেষের দিকে নাসুমের নাসুমের ৯ বলে ১৯ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১২৪ রান সংগ্রহ করে টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ২৯ রান করেন মুশফিকুর রহিম। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট শিকার করেন মিলস এবং দুটি করে উইকেট নেন মঈন আলী এবং লিভিংস্টন।
১২৫ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার জেসন রয় এবং জস বাটলার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করা শুরু করে। বাটলার ১৮ রান করে ফিরলেও অপর প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান জেসন রয়। শরিফুলের বলে নাসুমের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার আগে ৩৮ বলে ৬১ রান করেন রয়। এরপর জনি বেস্ট্রো এবং ডেভিড মালানের দৃড়তায় আর কোন উইকেট না হারিয়েই জয়ের প্রান্তে পৌছে যায় ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তুলে নেন শুরিফুল ইসলাম এবং নাসুম আহমেদ। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন জেসন রয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE