ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
নতুন টি-২০ রাংকিংয়ে ২ ধাপ পিছিয়ে গেল বাংলাদেশ
এদিকে, বিশ্বকাপের মঞ্চে এরই মধ্যে চার ম্যাচ খেলে দুই হারে টি-টোয়েন্টি ফরম্যাটের র্যাঙ্কিংয়েও দুঃসংবাদ পেল মাহমুদউল্লাহ বাহিনী। যদিও র্যাঙ্কিংয়ে ছয় নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ।ক্রিকেটের আধুনিকতম এই সংস্করণে ৪০ ম্যাচে টিম টাইগার্সের পয়েন্ট সাত হাজার ৮৬, রেটিং ২৩৬, রাংকিং ৮।
এদিকে, র্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। এরপর দুইয়ে ভারত এবং তিনে পাকিস্তান। চার নম্বরে নিউজিল্যান্ড এবং পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা। ছয় নম্বরে, বাংলাদেশের আগের জায়গায় আছে অস্ট্রেলিয়া। এছাড়া সাত নম্বরে রশিদ খান-মোহাম্মদ নবীর আফগানিস্তান। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে অবস্থান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের। দল দুটির অবস্থান যথাক্রমে নয় ও দশ নম্বরে।
গত ২৪ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে বড় সংগ্রহ করেও শেষ রক্ষা হয়নি টিম টাইগার্সের। লঙ্কানদের বিপক্ষে ৫ উইকেটের হারে বিশ্বকাপের মূলপর্বের যাত্রা শুরু করে লাল-সবুজ বাহিনী। ওইদিন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি ক্যাচ মিস করে শ্রীলঙ্কার জয়কে সহজ করে দিয়েছেন ব্যাট হাতে ব্যর্থ টাইগার ওপেনার লিটন দাস। তার হাতে জীবন পাওয়া লঙ্কান ব্যাটার আসালাঙ্কার ব্যাটে ভর করেই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।
এদিকে, বিশ্বকাপের সুপার টুয়েলভে দল ‘ব্যাকফুটে’ থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছেন তিনি।

দিন দুয়েক আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপে উইকেটের হিসাবে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যান বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান। বিশ্বকাপে আফ্রিদির ৩৯ উইকেট ছাড়িয়ে গিয়ে টাইগার অলরাউন্ডারের উইকেটসংখ্যা এখন ৪১।
বুধবার (২৭ অক্টোবর) আইসিসির আপডেট করা তথ্য অনুযায়ী, এ মুহূর্তে ৪১৬ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে সাকিব। এরপরই অবস্থান আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর। তার পয়েন্ট ২৯৪। এরপর যথাক্রমে ২৮২ পয়েন্ট নিয়ে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ক্রিস ওকস এবং আফগান রশিদ খান আছেন ২৭০ পয়েন্ট নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE