ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো ইংল্যান্ড ও বাংলাদেশের ম্যাচ,জেনেনিন ফলাফল
আবুধাবিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় ইংলিশরা। বাকি ছিল আরো ৩৫ বল।
ইংল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন জেসন রয় ও জস বাটলার। উদ্বোধনী জুটিতে দুজনে যোগ করেন ৩৯ রান। ১৮ রান করে নাসুম আহমেদের বলে বাটলার ফিরলে ইংল্যান্ডকে এগিয়ে নেন রয় ও ডেভিড মালান।
জাতীয় দলের হয়ে নিজের ৫০তম ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন রয়। মাত্র ৩৮ বলে ৬১ রান করে যখন তিনি আউট হন দল তখন জয় থেকে মাত্র ১৩ রান দূরে। এই ওপেনারকে ফিরিয়ে ৭৩ রানের জুটি ভাঙেন শরিফুল ইসলাম।
দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মালান ও জনি বেয়ারস্টো। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ২৮ ও ৮ রানে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাইম শেখ ও লিটন দাস।
প্রথম ওভারেই দুটি চার হাঁকান লিটন। অতি আক্রমণাত্মক হতে গিয়ে তৃতীয় ওভারে মঈন আলীর বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। পরের বলেই ফেরেন আরেক ওপেনার নাইম। এর আগে দুজন করেন যথাক্রমে ৯ ও ৫ রান।
দলের বিপদের মুখে সাকিব আজ ব্যর্থ হয়েছেন। তিনি ৪ রানে ফেরার পর ৩৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
নিজের স্বভাবসুলভ রিভার্স সুইপ খেলতে গিয়ে ২৩ রানে আউট হন মুশফিক। এটাই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। রিয়াদ ফেরেন ১৯ রানে। আফিফ হোসেন ৫ ও মাহেদী হাসান ১১ রান করেন।
শেষদিকে নাসুম আহমেদের অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। অন্যপ্রান্তে সোহান করেন ১৬ রান। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন টাইমাল মিলস। এছাড়া করে মঈন আলী ও লিয়াম লিভিংস্টোন দুটি এবং ক্রিস ওকস একটি উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE