ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ডের ওপেনিং জুটি ভাঙলেন নাসুম
এক্সট্রা কভারে দাঁড়িয়ে থাকা নাইম শেখ ক্যাচটি লুফে নিলে ১৮ বলে ১৮ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন ডানহাতি এই ব্যাটার। টস জিতে ব্যাটিং নেয়ার সময় মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন যে, উইকেট খুবই ভালো এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালো সংগ্রহ দাঁড় করাতে চান। তবে পারফরম্যান্সে অধিনায়কের কথার প্রতিফলন ঘটাতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সেটাও হয়েছে শেষ দিকে নাসুম আহমেদের ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংসে। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে নামার দিনে ইনিংসের তৃতীয় ওভারে দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন লিটন দাস। স্পিনার মঈন আলির বলে তুলে মারতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ তুলে দেন ডানহাতি এই ওপেনার।
৮ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন লিটন। পরের তুলে মঈনের বলে তুলে মারতে গিয়ে ক্রিস ওকসের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়েছেন ৭ বলে ৫ রান করা নাইম শেখ। থিতু হতে পারেননি সাকিব আল হাসানও। ওকসের বলে তুলে মারতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দেন তিনি। তাতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে মাত্র ২৭ রান তোলে বাংলাদেশ।
পাওয়ার প্লে শেষ হওয়ার পর অবশ্য খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। তারা দুজনে মিলে যোগ করেন ৩৭। লিভিংস্টোনের বলে রিভার্স সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটে আউট হয়েছেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে হাফ সেঞ্চুরি করা ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন ৩০ বলে ২৯ রান।
ছয়ে নেমে থিতু হতে পারেননি আফিফ হোসেন। স্পিনার লিভিংস্টোনের বলে রান আউট হয়েছেন ৫ রান করা আফিফ। মূলত মাহমুদউল্লাহর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। লিভিংস্টোনের বলে তুলে মারতে গিয়ে আউট হয়েছেন ১৯ রান মাহমুদউল্লাহ।
টাইমাল মিলসের বলে শর্ট ফাইন লেগ দিয়ে স্কুপ করতে গিয়ে ওকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১০ বলে ১১ রান করা শেখ মেহেদি হাসান। শেষ দিকে ৯ বলে অপরাজিত ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন নাসুম। ইংল্যান্ডের হয়ে মিলস তিনটি, মঈন ও লিভিংস্টোন নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- ১২৪/৯ (ওভার ২০) (মুশফিক ২৯, মাহমুদউল্লাহ ১৯, নাসুম ১৯*, সোহান ১৬; মিলস ৩/২৭, মঈন ২/১৮, লিভিংস্টোন ২/১৫)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE