ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন সাকিব
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করার সুবাদে প্রায় তিন বছর পর টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে উঠতে না পারায় মোহাম্মদ নবির কাছে শীর্ষস্থান হারাতে হয়েছিল তাঁকে।
কিউইদের বিপক্ষে নিজের সেরা ফর্মে না থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সময় পার করছেন সাকিব। বাংলাদেশ দলগতভাবে সাফল্য না পেলেও এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬.৪৫ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি। তাতে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে তিনি।
ব্যাট হাতে ৪ ম্যাচ থেকে করেছেন ১১৮ রান। এমন পারফরম্যান্সের সুবাদে ২৯৫ রেটিং নিয়ে শীর্ষে ফিরেছেন সাকিব। দুইয়ে থাকা আফগান অধিনায়ক নবির রেটিং ২৭৫। টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মেহেদির। বিশ্বকাপে ৪ ম্যাচ খেলে ৫ উইকেট নিলেও এবারের আসরে নজর কেড়েছে ডানহাতি এই অফ স্পিনারের মিতব্যয়ী বোলিং।
বল হাতে দারুণ পারফর্ম করার সুবাদে টি-টোয়েন্টির বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছেন। ডানহাতি এই অফ স্পিনারের বর্তমান রেটিং পয়েন্ট ৬২১। এদিকে ৬৩২ রেটিং নিয়ে আটে সাকিব এবং ৬১৪ রেটিং নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে দশ নম্বরে রয়েছেন মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE