ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান জেতায় লাভ হল ভারতের
৮ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেও জয় পাকিস্তানের। একদিকে পাকিস্তান যখন অপমানের বদলা নিচ্ছে, ভারতীয় সমর্থকরা চাইছেন বাবরদের জয়। রোববার যে প্রতিপক্ষের কাছে ১০ উইকেটে হারের লজ্জা সইতে হয়েছে, সেই পাকিস্তানের জয়ের দিকেই তাকিয়ে বসেছিলেন ভারতীয় সমর্থকরা। কেন?
নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ বি-তে শীর্ষ স্থান ধরে রাখল পাকিস্তান। দুই ম্যাচে তাদের পয়েন্ট চার। এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত করেই ফেললেন বাবররা। লড়াই হবে দ্বিতীয় স্থানের জন্য। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। সেই ম্যাচে যে দল জিতবে সেমিফাইনালে যাওয়ার দিকেও তারাই এগিয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে।
গ্রুপ বি-তে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড ছাড়া বাকি তিন দল আফগানিস্তান, নামিবিয়া এবং স্কটল্যান্ড। ভারতীয় সমর্থকদের মতে এই তিন দলের বিরুদ্ধেই অনায়াসে জিতবে প্রথম তিনটি দল। ফলে নিজেদের মধ্যে ম্যাচগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়ায় ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ খুব গুরুত্বপূর্ণ।
পাকিস্তান বাকি তিন ম্যাচেও জিতবে বলেই মনে করা হচ্ছে। নিউজিল্যান্ড এবং ভারতও যদি আফগানিস্তান, স্কটল্যান্ড এবং নামিবিয়ার বিরুদ্ধে জেতে, তা হলে ৩১ তারিখের ম্যাচই সেমিফাইনালে ওঠার জন্য নির্ণায়ক হয়ে উঠবে। মঙ্গলবার যদি নিউজিল্যান্ড জিতে যেত, এবং রোববারের ম্যাচে ভারত হারত তা হলে ভারতের কাছে সুযোগ কমে যেত সেমিফাইনাল যাওয়ার, কারণ পাকিস্তানের কাছে আগেই হেরে রয়েছে তারা।
মঙ্গলবার তাই নিউজিল্যান্ডকে হারিয়ে অপমানের জ্বালা জুড়ানোর সাথে ভারতীয় সমর্থকদের মুখেও হাসি ফোটালেন বাবররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE