ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যে ভয়ে আছে ইংল্যান্ড
কারণ ইংলিশদের দুই ওপেনারই ডানহাতি। আর এই জায়গাতেই ভয় দলটির ওপেনার জস বাটলারের। বাংলাদেশের স্পিন, বিশেষ করে বাঁহাতি স্পিনারদের সমীহ করছেন এই উইকেটকিপার।
শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েও হারতে হয়েছে। সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বুধবার আবুধাবির ম্যাচে বাংলাদেশের স্পিন নিয়ে বাড়তি পরিকল্পনা করছে ইংল্যান্ড। সংবাদমাধ্যমকে তেমনটাই জানিয়ে গেছেন বাটলার।
‘আমরা বিশেষ প্রস্তুতি নিচ্ছি প্রতিপক্ষ ও কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে। এই প্রতিযোগিতায় স্পিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে, সেই জায়গা থেকে দেখলে বাংলাদেশ দলে দারুণ কিছু বাঁহাতি স্পিনার আছে। সে কারণেই আমরা নেটে প্রচুর অনুশীলন করে যাচ্ছি এবং আলাদা কিছু পরিকল্পনাও করছি।’- দুবাইয়ের একাডেমি মাঠে অনুশীলনের ফাঁকে বলেছেন বাটলার।
একটা পরিসংখ্যান দেখলে অবাক লাগতে পারে। ইংল্যান্ডের বিপক্ষে ২১ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেললেও আবুধাবির বিশ্বকাপ ম্যাচ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে লাল-সবুজ জার্সিধারীদের বিপক্ষে তাদের সবচেয়ে ভয়ের জায়গা বাংলাদেশের স্পিন আক্রমণ। ওয়ানডে ক্রিকেটের অভিজ্ঞতা থেকে বাটলার বলেছেন, ‘৫০ ওভারের ক্রিকেটে আমরা তাদের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি, তারা ভয়ঙ্কর দল। তাদের দলে অনেক অভিজ্ঞ টি-টোয়েন্টি খেলোয়াড়ও আছে। আমরা অবশ্যই প্রতিপক্ষকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছি, একই সঙ্গে নিজেদের দিকেও নজর দিচ্ছি।’
স্পিন আক্রমণে আলাদা করে সাকিবের কথা উল্লেখ করেছেন বাটলার, ‘সাধারণত তারা স্পেন-নির্ভর দল। অনেক অভিজ্ঞ ফিঙ্গার স্পিনার আছে, যাদের মধ্যে সাকিব আল হাসান সারা দুনিয়া জুড়ে অসংখ্য টি-টোয়েন্টি খেলেছে।’ বাংলাদেশের ব্যাটিং নিয়ে তার বক্তব্য, ‘তাদের ব্যাটিং লাইনআপও শক্তিশালী, রয়েছে সাকিব, মুশফিকুর (রহিম) ও মাহমুদউল্লাহর মতো খেলোয়াড়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE