ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশ বনাম ইংল্যান্ড: অবিশ্বাস্য মনে হলেও সত্য ১৭ বছরে প্রথম দেখা
বুধবার আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে লড়বে মাহমুদউল্লাহ ও ওয়েন মরগ্যানের দল। অথচ আইসিসি গ্রুপ সিডিংয়ের নিয়ম না বদলালে এবারও দেখা হতো না।
শুরুতে নিয়মে ছিল প্রাথমিক পর্ব থেকে বাংলাদেশ সুপার টুয়েলভে পা রাখলেই পড়বে ভারত-পাকিস্তানের গ্রুপ-২ তে। কিন্তু পরে তা বদলে গ্রুপের অবস্থানের ভিত্তিতে করা হয়। প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ রানার্সআপ হিসেবে পা রাখে সুপার টুয়েলভে ইংল্যান্ডের গ্রুপে।
একাধিকবার ওয়ানডে ও টেস্ট সিরিজ খেললেও কখনো দ্বিপাক্ষিক সিরিজে টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ-ইংল্যান্ড। আইসিসি ইভেন্টেও এর আগে কখনো দুই দল পড়েনি এক গ্রুপে।
বাংলাদেশ সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে জিম্বাবুয়ের সঙ্গে ১৬টি, এরপর নিউজিল্যান্ড ১৫। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে ১২টি করে ম্যাচ। ভারতের বিপক্ষে ১১টি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬, আয়ারল্যান্ডের বিপক্ষে ৫, নেদারল্যান্ডের বিপক্ষে ৪, ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে ২টি করে ম্যাচ। একবার করে মুখোমুখি হয়েছে কেনিয়া, নেপাল, হংকং ও পাপুয়া নিউগিনির।
ইংল্যান্ডের বিপক্ষে নামার পর সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অন্তত একটি টি-টোয়েন্টি খেলার চক্র পূরণ হবে বাংলাদেশের। প্রথম দেখায় ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারলে সেটা হবে নিশ্চিতভাবে বড় কিছু। বিশ্বকাপে দুই দলের পথচলা এখন পর্যন্ত ভিন্নরকম। প্রথম পর্বে শঙ্কায় পড়ে সুপার টুয়েলভে উঠে মাহমুদউল্লাহর দল। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে আশা জাগিয়েও হারে শ্রীলঙ্কার বিপক্ষে।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করে ওয়েন মরগ্যানের দল। উড়তে থাকা ইংলিশদের সামনে চাপে থাকা বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াইয়ে কার জয় হবে সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ