ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সমর্থকদের পর এবার শামিকে নিয়ে যা বলছে ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা
ম্যাচ শেষের পরপরই শামির ইনস্টাগ্রামে হামলে পড়েন ওই উগ্র সমর্থকরা। একজন তাকে বিশ্বাসঘাতক বলে লেখার অযোগ্য গালাগাল করেন। কেউ তাকে বলেছেন, ‘ভারত দলের পাকিস্তানি খেলোয়াড়।’ কেউ আবার লিখেছেন, ‘পাকিস্তানি দলের দ্বাদশ খেলোয়াড়।’ একজন আবার ছাড়িয়ে গেছেন সমস্ত মাত্রা। সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে লিখেছেন দিয়েছেন, ‘মুসলিম।’
ধর্ম নিয়ে শামির প্রতি এমন আক্রমণের পর তার পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেওয়াগসহ ভারতের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। সামাজিক যোগাযোগমাধ্যমেই শামিকে সমর্থন দিয়েছেন তারা।
টুইটারে শামির প্রতি সমর্থনে এক ক্ষুদে বার্তা দিয়েছেন শচীন। তিনি লেখেন, 'আমরা যখন ভারতের ক্রিকেট দলকে সমর্থন করি, তখন আমরা দলের এগারো জনকেই সমর্থন করি। মোহাম্মদ শামি খুবই নিবেদিত এবং বিশ্বমানের একজন বোলার। যেকোনো খেলোয়াড়ের মতো সেও মাঠে একটা বাজে দিন কাটিয়েছে। আমি শামি এবং ভারত দলের পাশে আছি।
এদিকে মোহাম্মদ শামির সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে হেনস্তার শিকার হওয়ায় কষ্ট পেয়েছেন বীরেন্দর শেওয়াগও। তিনি লেখেন, 'মোহাম্মদ শামির ওপর অনলাইনে এমন হামলা খুবই ন্যক্কারজনক এবং আমরা সবাই তার পাশে আছি। সে একজন চ্যাম্পিয়ন এবং যারা ভারতের টুপি পরে মাঠে নামেন, তারা সবাই হৃদয়ে ওই অনলাইন আক্রমণকারীদের তুলনায় ভারতকে অনেক বেশি ধারণ করেন। তোমার সঙ্গেই আছি শামি। পরের ম্যাচে দেখিয়ে দিও তোমার ক্ষমতা!'
এছাড়াও ইরফান পাঠান, হরভজন সিং, যুজবেন্দ্র চাহালও শামির পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE