ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দুই পরিবর্তন নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দেখেনিন ১১ সদস্যের একাদশ
প্রথম ম্যাচের দুঃস্মৃতি ভুলে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় দল এমন কথা জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এক্ষেত্রে কৌশলেও আসতে পারে পারিবর্তন। ফলে একাধিক ক্রিকেটারকে একাদশের বাইরে রেখেই মূল একাদশ সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।
ইংল্যান্ডের বিপক্ষে কেমন হতে পারে টাইগারদের একাদশ তা এবার দেখে নেয়া যাক।
বিশ্বকাপে গত চার ম্যাচে ওপেনার লিটন দাসের ব্যাট থেকে আসেনি বড় কোনো ইনিংস। একমাত্র পাপুয়া নিউগিনির বিপক্ষেই তিনি খেলেছিলেন সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি। টানা ব্যর্থ হওয়া লিটনের একাদশে থাকা নিয়ে তাই প্রশ্ন তুলেছেন অনেকেই। অবশ্য বিকল্প হাতে রয়েছে কেবল একটি। তা হলেন সৌম্য সরকার। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে লিটনের বিকল্প হিসেবে তাই হয়তো একাদশে যুক্ত হতে পারেন সৌম্য।
ওপেনিং পজিশনে পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও ব্যাটিং অর্ডারের অন্য পজিশনগুলোতে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। এক্ষেত্রে তিন নম্বরে সাকিব আল হাসানকে দেখা গেলে চার নম্বরে ব্যাট হাতে থাকতে পারেন মুশফিকুর রহিম।
অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আরেক ভরসার নাম আফিফ হোসেন ধ্রুব থাকতে পারেন মিডল অর্ডারে। এছাড়া ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্বে থাকতে পারেন রানখরায় ভুগতে থাকা নুরুল হাসান সোহান।
লেজের দিকে শেখ মেহেদি হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন হতে পারেন ভরসার নাম। অন্যদিকে বোলিং বিভাগে গত ম্যাচে একাদশে ছিলেন স্পিনার নাসুম আহমেদ। এক উইকেটের দেখা পেলেও দুই ওভারে তিনি রান ব্যয় করেছেন ২০। ফলে তার বিকল্প হিসেবে দলে আবারও দেখা যেতে পারে তাসকিন আহমেদকে।
এক নজরে দেখে নেয়া যাক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE