ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের একজন বোলারে আস্থা মুশফিকের
প্রথম পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে চার ওভারে ৩৪ রান খরচ করা মুস্তাফিজ পাননি কোনো উইকেট। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩ ওভারে ২২ রান খরচ করলেও উইকেটের দেখা পাননি বাঁহাতি এই পেসার।
গত দুই ম্যাচে মুস্তাফিজের এমন পারফরম্যান্সের পর অবশ্য তা নিয়ে মাথা ঘামাতে চাননা দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। মুস্তাফিজকে চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবেই আখ্যা দিয়েছেন অভিজ্ঞ মুশফিক।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘’ফিজ একজন চ্যাম্পিয়ন বোলার। ওর স্ট্রেন্থ অনুযায়ী হয়ত এখনও হচ্ছে না। অ্যাকুরেসি ও এক্সিকিউশন ঠিক রাখলে যেকোনো সময় কামব্যাক করবে। আর আহামরি খারাপ হচ্ছে তা না। উইকেট এনে দিচ্ছে, ব্রেক থ্রু এনে দিচ্ছে। টি-টোয়েন্টিতে এটা খুব গুরুত্বপূর্ণ।‘’
লঙ্কানদের বিপক্ষে ম্যাচ হারের কারন হিসেবে লিটন দাসের দুটো ক্যাচের পাশাপাশি প্রশ্ন উঠেছে মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়েও। ঠিক সময় মুস্তাফিজুর রহমান কিংবা সাকিব আল হাসানের মত বোলারদের ব্যবহার করা হয়নি কেন তা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছে মাহমুদউল্লাহকে। তবে মুশফিক জানালেন ভিন্ন কথা।
তিনি আরও বলেন, ‘’এটা তো টেকটিক্যাল বিষয়, টিম ম্যানেজমেন্ট ঠিক করে থাকেন। বাঁহাতি ব্যাটার ব্যাট করার সময় বাঁহাতি বোলার বল করতে পারবে না- এটা ঠিক নয়। আমরা কখনই এটা বিশ্বাস করি না।‘’
সাকিবকে বল না দেয়ার কারণ জানাতে গিয়ে মুশফিক যোগ করেন, ‘’সাকিবের জায়গায় যে বোলিং করেছে সে সুযোগ সৃষ্টি করেছিল। এরপর সাকিব আক্রমণে আসলে আরও কার্যকরী হতে পারত। ফলাফল দেখে জিনিসগুলো বিচার করা তথাকথিত কাজ হয়ে যায়। সঠিক সময়ে সঠিক বোলাররা বল করছে কি না এটাই গুরুত্বপূর্ণ। আর মাঠের এক পাশ যেহেতু ছোট ছিল, এক দিক থেকে বাঁহাতি স্পিনার আনা ঝুঁকি হয়ে যেত। এ কারণেই আমাদের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট এভাবে নির্ধারণ করেছেন। সবই ঠিক ছিল।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE