ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লঙ্কানদের সাথে হার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে কপাল পুরছে যাদের
ইংলিশদের বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের দলের একাদশ তা এবার দেখে নেয়া যাক। বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলা লিটন দাসের নামের পাশে রয়েছে মাত্র ৫৬ রান। যেখানে পাপুয়া নিউগিনির বিপক্ষে তার সর্বোচ্চ ২৯ রানের ইনিংসটি। ওপেনিং পজিশনে থেকে দলকে নিয়মিত বাজে শুরু এনে দেয়া লিটন দাসকেই সুযোগ দেয়া হয়েছে টানা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তার জোড়া ক্যাচ মিসের কারণেই ম্যাচ থেকে ছিটকে যেতে হয় বাংলাদেশকে। সেই সাথে ব্যাট হাত করেন মাত্র ১৬ রান। তবে এবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। দলের ওপেনিং পজিশনে অন্য কোনো বিকল্প না থাকায় সৌম্যর উপরেই আস্থা রাখতে পারে টিম ম্যানজেমন্ট।
তিন নম্বরে সাকিব আল হাসানকে দেখা গেলে লঙ্কানদের বিপক্ষে অপরাজিত ৫৭ রানের ইনিংস খেলা মুশফিক থাকতে পারেন চার নম্বর পজিশনেই। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ পাঁচ নম্বরে থাকলে তার পরের পজিশনে দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে।
ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্ব থাকতে পারে নুরুল হাসান সোহানের কাছে। তবে গত কয়েক ম্যাচ ধরে রান না পাওয়া সোহানের ফর্মে ফেরাটাও দলের জন্য জরুরি।
অন্যদিকে বোলিং বিভাগে শ্রীলঙ্কার বিপক্ষে খেলানো হয়েছিল একজন বাড়তি স্পিনার। যেখানে তাসকিন আহমেদকে বাদ দিয়ে নেয়া হয়েছিল নাসুম আহমেদকে। তবে বল হাতে ২ ওভারেই ২০ রান হজম করা নাসুমকে একাদশের বাইরে রেখে আবারও প্রত্যাবর্তন করানো হতে পারে তাসকিন আহমেদকে।
এক নজরে দেখে নেয়া যাক ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
সৌম্য সরকার, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকাল ৪টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE