ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঠে বাবর উড়িয়ে দিল ভারতকে গ্যালারীতে কান্নায় ভেঙে পড়লেন বাবা
ভারতের বিপক্ষে ম্যাচটি গ্যালারীতে বসে উপভোগ করেন বাবর আজমের পিতা। সেই ছোট বেলা থেকে ছেলেকে ক্রিকেটার বানানোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখা এই মানুষটি যখন ছেলের হাত ধরেই দেখছিলেন পাকিস্তানের ইতিহাস তখন নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি। গ্যালারীতেই কান্নায় ভেঙে পড়েন। যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।
বাবরের ক্যারিয়ারজুড়ে তাঁর বাবা অবদান রেখেছেন। তাই সুযোগ পেলেই, বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর। একবার বাবা দিবসে ইনস্টাগ্রামে লেখেন, ‘এখন আমি যেখানে আছি, এর পেছনে সব অবদান এই ব্যক্তির। আমাকে উন্নত জীবন দেওয়ার জন্য যে নিবেদন দেখিয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, আমার স্বপ্নপূরণের পথ দেখিয়েছেন এবং পূরণ করতে দিয়েছেন, সে কথা কখনো ভুলব না। আব্বু, তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
এর আগেও বাবার কঠোর পরিশ্রমের কথা জানান বাবর, ‘আব্বু, আপনি আমাকে খেলায় নিয়ে গেছেন। তীব্র রোদে দাঁড়িয়ে আমার খেলা দেখেছেন এবং আমাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করেছেন। আপনার ছোট ঘড়ি মেরামতের দোকান দিয়ে শুধু পরিবার সামলাননি। আমাদের মধ্যে মূল্যবোধ ও স্বপ্নের বীজ বুনে দিয়েছেন। আপনার কাছে আমি কৃতজ্ঞ!’
আর ছেলের ওপর কতটা আস্থা ছিল আজম সিদ্দিকীর সেটা জানা গেল এক পাকিস্তানি সাংবাদিকের সুবাদে। কাল তাঁর কান্নার সে ভিডিও শেয়ার দিয়ে মাজহার আরশাদ নামের এ পরিসংখ্যাননির্ভর এই সাংবাদিক জানিয়েছেন, ‘উনি বাবর আজমের বাবা। তাঁর জন্য আনন্দিত।
২০১২ সালে আদনান আকমলের বউভাতে প্রথম তাঁর সঙ্গে দেখা হয়েছিল। পাকিস্তান দলে অভিষেক হতে বাবরের তখনো তিন বছর বাকি। আমার এখনো পরিষ্কার মনে আছে, তখন বাবরের বাবা কী বলেছিলেন, শুধু অভিষেক হতে দাও। সামনে বাবরই রাজত্ব দেখাবে।’
সত্যিই তো, আজম সিদ্দীকীর সেদিনের কথা রীত মতো দিনের পর দিন প্রমাণ করে যাচ্ছেন বাবর। একের পর এক ইতিহাস গড়ার সাথে পাকিস্তানকে এনে দিয়েছেন একের পর এক বিরাট সাফল্য। ক্রিকেট বিশ্বে রীতিমতো রাজত্বই করছেন বলা যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE