ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আমি পোলার্ড-রাসেলের মত ধামধুম মারতে পারি না : মুশফিক
লঙ্কানদের বিপক্ষে ঝড়ো ইনিংসে অফফর্মকে বিদায় জানিয়েছেন মুশফিক। পাওয়ার হিটিংয়ের জন্য ক্যারিবীয়দের খ্যাতি বিশ্বজোড়া। তবে বাংলাদেশি ব্যাটাররা যে ক্যারিবীয় নন, তা ভুলে যান অনেকেই। বিগত ম্যাচগুলোতে ব্যাট হাতে মুশফিকের সংগ্রাম তাই প্রশ্নবিদ্ধ হয়েছিল নিন্দুকদের কাছে।
তবে মুশফিক জানালেন, টি-টোয়েন্টিতে নিয়মিত ভালো করা সহজ নয় ব্যাটারদের জন্য। তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করা সহজ নয়। যারা চার, পাঁচ ছয় নম্বরে ব্যাট করে… বিশ্বের একজন ব্যাটারও দেখাতে পারবেন না যে নিয়মিত রান করে। আর দলের প্রয়োজনে কখনও সাত-আটেও খেলতে হয়। কখনও ৫ ওভারে যাচ্ছেন, কখনও ১৭তম ওভারে। আমি পোলার্ড বা রাসেলের মত গিয়ে ধামধুম করে মেরে ফেলব ২ বল, ৪ বল বা ৬ বল পেলে এটা হয় না.. আমারও কিছু সময় লাগে, কিছু দুর্বলতা আছে। উন্নতির চেষ্টা করছি।’
রান না পাওয়ায় যেসব সমালোচনা সহ্য করতে হয়েছে, তা-ই তাকে ফর্মে ফিরতে প্রেরণা দিয়েছে। এমন দাবি খোদ মুশফিকেরই। তিনি বলেন, ‘অনেক দিক থেকে শুনে মনে হয়েছে গত ৪-৫ বছর ধরে রান করি না। এই জিনিসটা আমাকে আরও প্রেরণা দিয়েছে। চেষ্টা থাকবে, দলে অবদান রেখে যত রান করতে পারি। সেটা হতে পারে ১০, হতে পারে ৮০, হতে পারে ১০০।’
শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের ফর্ম বরাবরই সমীহ জাগানিয়া, তা যে ফরম্যাটেই খেলেন না কেন। মুশফিক অবশ্য জানালেন, প্রত্যেক দলের বিপক্ষেই ভালো করতে চান। লঙ্কানদের কাছে ম্যাচ হেরে যাওয়ায় নিজের ক্যারিয়ার সেরা ইনিংস রঙ হারিয়েছে, তাও স্বীকার করলেন অকপটে।
মুশফিক বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতেই হবে এরকম কিছু মনে হয় না। প্রত্যেক প্রতিপক্ষের বিপক্ষেই দলের জন্য যথাসম্ভব অবদান রাখার চেষ্টা করি। একা ভালো করে লাভ নেই। দল যদি না জেতে, নিজের ভালোর কোনো মূল্য আমার কাছে নেই। আপনার কথা শুনে মনে হল- পরবর্তীতে যার সাথেই খেলা হবে মনে করতে হবে শ্রীলঙ্কার সাথে খেলা, তাহলে হয়ত ভালো করার সুযোগ থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE