ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ম্যাচ হেরে যাকে দায়ী করলেন কোহেলি
কিন্তু রোববার দুবাইয়ের বিশ্বকাপ মাঠে যা হলো তা ভারতের জন্য শুধু লজ্জা নয়, চরম লজ্জাজনক। এতদিনের ভারতীয় একচেটিয়া আধিপত্য ধুলোয় মিশিয়ে দিয়েছে বাবররা। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচ ঘিরে খুব সতর্ক ছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানিয়েছিলেন, ইতিহাস যতই ভারতের পক্ষে যাক, পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারাতে হলে সর্বোচ্চাটাই দিতে হবে।
কিন্তু দুবাইয়ের মাঠে সেই সর্বোচ্চা দিতে পারল না তার দল। ব্যাট হাতে কোহলি ফিফটি হাঁকিয়ে নিজের আলোটুকু ভালোভাবে তুলে ধরলেও বাকিরা ছিলেন অনুজ্জ্বল। পাকিস্তানের বোলারদের কাছে অসহায় আত্মসমর্পন করেছেন রোহিত, ঋষভ, সূর্যকুমাররা। ফলে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে পাকিস্তানের কাছে লজ্জার পরাজয়ের স্বাদ নিতে হয়েছে বিরাট কোহলিকে। এমন লজ্জার হারের জন্য কোহলি অবশ্য ‘শিশির’কে দুষলেন কিছুটা।
ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোহলি বলেন, ‘আমরা যা চেয়েছি, তা করে দেখাতে পারিনি। কিন্তু কৃতিত্ব অবশ্যই প্রাপ্য, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। প্রথম তিনটি ব্যাটসম্যান আগে খোয়ানোর পর খেলায় ফিরে আসা খুবই কঠিন। বিশেষ করে, যখন আপনি জানেন যে শিশির ঝরতে যাচ্ছে। তারা ব্যাটহাতে বেশ পেশাদার ছিল।
পাকিস্তান ইনিংসে যেটা মনে হয়েছিল, আমাদের প্রথম অর্ধেকে সেভাবে সঠিক লাইন বজায় রেখে ব্যাটিং করা সহজ ছিল না। যখন আপনি জানেন যে পরিস্থিতি বদলে যেতে পারে। তখন ১০ থেকে ২০টি অতিরিক্ত রান প্রয়োজন হয়। কিন্তু পাকিস্তানের বোলিং দক্ষতা তা আমাদের করতে দেয়নি। নিশ্চিতভাবে, আমরা কোনো ভীরু দল নই। এটা কেবল টুর্নামেন্টের শুরু, শেষ নয়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE