ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চার ছক্কার ঝড়ে পাকিস্থানকে বিশাল রানের টার্গেট দিলো ভারত
নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১৫১ রান।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বল হাতে শুরুতেই আঘাত হানে শাহিন শাহ আফ্রিদি। মুখোমুখি প্রথম বলেই রোহিত শর্মাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি। দ্য হিটম্যান ফেরেন শূন্য রানে।
নিজের দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলকে বোল্ড করে ভারতকে আরো চাপে ফেলেন আফ্রিদি। এরপর অধিনায়ক বিরাট কোহলি ও সুরিয়াকুমার যাদব ইনিংস মেরামতের চেষ্টা করেন। এই জুটি ভাঙেন হাসান আলি। মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ১১ রানে ফেরেন সুরিয়াকুমার।
এরপর রিশাভ পান্টকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিতে থাকেন কোহলি। দুজনে মিলে গড়েন ৫৩ রানের জুটি। ৩০ বলে ৩৯ রান করে সাদাব খানের বলে তারই হাতে ক্যাচ তুলে দেন পান্ট। দলের অন্যদের আসা যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে ৪৫ বলে অর্ধশতক পূর্ণ করেন কোহলি।
শাহিন আফ্রিদির বলে ফেরার আগে ৪৯ বলে ৫৭ রান করেন কোহলি। রবীন্দ্র জাদেজা করেন ১৩ রান। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ১১ রানের ক্যামিওতে ভারতের বড় স্কোর নিশ্চিত হয়।
পাকিস্তানের হয়ে একাই ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি। এছাড়া হাসান আলি ও হারিস রউফ দুটি এবং সাদাব খান একটি উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE