ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সহজ জয়ের ম্যাচ হারের জন্য যাকে দায়ী করলেন অধিনায়ক মাহমুদউল্লাহ
জবাবে খেলতে নামা শ্রীলঙ্কা শুরুতে কিছুটা চাপে ছিল বটে। সাকিব আল হাসানের জোড়া আঘাতের পর ব্যাটিং অর্ডার নিয়ে কিছুটা ভাবনায় পড়লেও সেখান থেকে ম্যাচ বের করে নেন চারিথ আসালাঙ্কা। তার অপরাজিত ৪৯ বলে ৮০ রানে ভর করেই টাইগারদের বিপক্ষে ৫ উইকেটের জয় পায় লঙ্কানরা।
এদিকে সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচ হারের পর এর কারণ ব্যাখ্যা করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে ব্যাটসম্যানরা দুর্দান্ত ছিল বলেও মন্তব্য করেন মাহমুদউল্লাহ। সেই সাথে জানিয়েছেন এই ম্যাচের ভুল শুধরে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই জিততে চায় তার দল।
ম্যাচ শেষে রিয়াদ বলেন, ‘’ব্যাটসম্যানরা আজকে দুর্দান্ত ছিলো। লিটন ও নাইম আমাদেরকে ভালো শুরু এনে দিয়েছিল। নাইম ম্যাচ ধরে রেখে টেনে নিয়ে গিয়েছিল অনেকটা সময়। মুশির কাছ থেকেও আমরা দুর্দান্ত ইনিংসের দেখা পেয়েছি।‘’
গত ম্যাচের একাদশ থেকে তাসকিন আহমেদকে বাদ দিয়ে আজকের ম্যাচে নেয়া হয়েছিল নাসুম আহমেদকে। যেখানে সাকিব, মেহেদি কিংবা খোদ অধিনায়ক মাহমুদউল্লাহ নিজেকে নিয়ে তিনজন স্পিনার হয়ে গিয়েছিল, সেই সাথে নাসুম যুক্ত হয়ে স্পিনারের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
দলে একজন বাড়তি স্পিনার নেয়ার কারণ হিসেবে রিয়াদ জানিয়েছেন শারজাহর স্পিনবান্ধব উইকেট। রিয়াদ আরও বলেন, ‘’গত কয়েক ম্যাচে এখানে স্পিনাররা ভালো করেছিলো। তাই দলে একজন বাড়তি স্পিনার ভালো অপশন হিসেবেই ছিলো। আমরা কয়েকটি সুযোগ মিস করেছি আজকে। এগুলো মিস না করলে ফলাফল ভিন্ন হতে পারত। আমরা ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারব আশা করি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল