ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
২ ওভারে ৬ রান তারপরেও ১৬ ওভার পর্যন্ত সাকিবকে বল না দেয়ায় যা বলল কমেন্টেটর গোপাল
এরপর লঙ্কার আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ও চারিথ আসালাঙ্কা দুজনেই কিছুটা দেখেশুনে খেলে যখন দলের পুঁজি বড় করছিলেন তখন তখন তাদের ৬৯ রানের জুটিও বিচ্ছিন্ন করেন সাকিব আল হাসান।
ইনিংসের নবম ওভারে এসে ২১ বলে ২৪ রান করা নিশাঙ্কাকে সাজঘরে ফেরত পাঠিয়ে দেন তিনি। একই ওভারের চতুর্থ বলে এবার সাকিবের শিকারে পরিণত হন অভিস্কা ফার্নান্দো। এটি ছিল সাকিবের ব্যক্তিগত স্পেলের দ্বিতীয় ওভার।
লঙ্কানরা যখন চাপে পড়ে দিশেহারা তখন সেখানে আরও চাপ সৃষ্টি করলে হয়তো ম্যাচের মোড় অনেকটাই ঘুরিয়ে দিতে পারতেন বোলাররা। তবে অধিনায়ক রিয়াদ ইনিংসের ১৬তম ওভার পর্যন্ত এসে সাকিবকে কোনো বল দেননি।
মাঝখানে সাকিবের কাছ থেকে আরও অন্তত এক ওভারে যদি রানের গতি কিছুটা টেনে ধরে ব্রেকথ্রু এনে দেয়া যেত তাহলে হয়তো লঙ্কান ব্যাটসম্যানরা এতটা হাত খুলে খেলতে পারতেন না।
অধিনায়কের এমন ভুল সিদ্ধান্ত অবশ্য চোখে পড়েছে জনপ্রিয় ধারাভাষ্যকার গোপালের। সাকিবকে মাঝখানে ওভার না করানোয় ম্যাচ চলাকালীন বিস্ময় প্রকাশ করে গোপাল বলেন, ‘’সাকিব এক ওভারে দুই উইকেট নেয়ার পরও তাকে বল করতে দেয়া হচ্ছে না কারণ দুজন ব্যাটসম্যানই বাঁহাতি। এই যুক্তি বোধগম্য নয়। এটিই শ্রীলঙ্কাকে ম্যাচে ফিরিয়েছে।‘’
উল্লেখ্য, বাংলাদেশের বেধে দেয়া ১৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা দল শুরুর দিকে চাপে থাকলেও শেষের দিকে গিয়ে ম্যাচ বের করে নেয়। অধিনায়কের ভুল সিদ্ধান্তের কারনেই হাত থেকে ম্যাচ ফসকে গেছে বলে সামাজিক মাধ্যমেও বয়ে যাচ্ছে তুমুল সমালোচনার ঝড়। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে লঙ্কানরা জয়লাভ করেছে ৫ উইকেটের ব্যবধানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE