ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শুরুতেই উইকেট তুলে নিলো বাংলাদেশ
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২.৩ ওভারে এক উইকেটে ২২ রান।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭১ রান সংগ্রহ করে বাংলাদেশ। লংকানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল পেরেরা ও পাথুম নিশাংকা। প্রথম ওভারেই পেরেরাকে বোল্ড করেন এ ম্যাচে একাদশে সুযোগ পাওয়া নাসুম আহমেদ। লংকান ওপেনার ফেরেন ১ রানে।
এর আগে শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন লিটন দাস ও নাইম শেখ। দুজনের ব্যাটে শুরুটা দারুণ হয় টাইগারদের। উদ্বোধনী জুটিতে আসে ৪০ রান।
পাওয়ার প্লের শেষ ওভারে লাহিরু কুমারাকে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন লিটন। এর আগে ১৬ বলে ১৬ রান করেন তিনি। হাঁকান দুটি চার। তার জায়গায় নাম সাকিব আল হাসান এদিন বড় ইনিংস খেলতে পারেননি। করুনারত্নের বলে বোল্ড হওয়ার আগে করেন ১০ রান।
অন্যপ্রান্তে দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও নিজের মতো করে খেলতে থাকেন নাইম। লাহিরু কুমারাকে চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। বিশ্বকাপের চলতি আসরে নিজের দ্বিতীয় ফিফটি পূরণ করতে তিনি খেলেন ৪৪ বল।
ফিফটির পর রানের গতি বাড়াতে গিয়ে আউট হন নাইম। করেন ৫২ বলে ৬২ রান। রান আউট হওয়ার আগে ৬ বলে ৭ রান করেন আফিফ হোসেন। এর আগে ৩২ বলে অর্ধশতক পূরণ করেন মুশফিকুর রহিম।
শেষ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত থাকেন মুশফিক। অপরপ্রান্তে ১০ রানের ক্যামিও ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলংকার হয়ে একটি করে উইকেট নেন চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্ডো ও লাহিরু কুমারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE