ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ম্যাচের আগে অনুপস্থিত হার্দিক, বুমরাহ ছুটলেন ধোনির কাছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় দল একটি ঐচ্ছিক অনুশীলনের আয়োজন করা হয়।এদিন হার্দিক অনুপস্থিত থাকলেও অধিনায়ক বিরাট, কেএল রাহুল, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবদের দেখা গেছে ঘাম ঝরাতে।
ঋষভ পন্ত, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজাদের দেখা গেল নিজেদের ব্যাটিং টেকনিকের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে। তবে এ দিন হার্দিকের পাশাপাশি ইশান কিষাণও নেটে অনুপস্থিত ছিলেন। বোলাররা এ দিন সবাই ছোট ছোট স্পেলে নেটে বল করে অনুশীলন সারেন।
নেটে এ দিন সবার শেষে বল করতে আসেন জসপ্রীত বুমরাহ। অনুশীলন শেষে তাকে মেন্টর ধোনির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনায় মগ্ন থাকতে দেখা যায়।
উল্লেখ্য, শনিবার নেটে হার্দিকের অনুপস্থিতি বেশ উল্লেখযোগ্য। কিছু দিন আগেই বিরাট কোহলি জানিয়েছিলেন, বিশ্বকাপে হার্দিক তাদের হয়ে অন্তত দুই ওভার করে বল করবেন। হার্দিকের ব্যাটিং দলের পক্ষে কতটা অপরিহার্য তাও বুঝিয়ে দিয়েছিলেন অধিনায়ক। তবে প্রস্তুতি ম্যাচ বল করতে দেখা যায়নি হার্দিককে। যে কারণে তাকে প্রথমে একাদশে না রাখার সম্ভাবনাই বেশি।
স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিশ্বকাপের ম্যাচগুলো। ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি, স্টার স্পোর্টস-১ হিন্দি ও স্টার স্পোর্টস-১ হিন্দি এইচডি ও স্টার গোল্ড চ্যানেলে।
রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই বন্ধ প্রায় আট বছর ধরে। শুধু আইসিসি আয়োজিত টুর্নামেন্টগুলোয় মুখোমুখি দেখা হয় দুই দেশের। সেই লড়াইয়ে আবারও মুখোমুখি দুই দেশ।
ভারতের ৩৫টি শহরে ৭৫টি বড় পর্দায় খেলা দেখাবে পিভিআর সিনেমা। দেশটির অনেক শহরে খুলে দেওয়া হয়েছে বার ও সিনেমা হল। পাকিস্তানও পিছিয়ে নেই। বোর্ডের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ম্যাচে ভারতকে হারাতে পারলেই ম্যাচ ফির ৫০ শতাংশ বোনাস পাবে ক্রিকেটাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE