ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ
পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও ৫-০-তে এগিয়ে রয়েছে ভারত। আধিপত্যের গর্বিত রেকর্ডকে বজায় রাখতে এবং অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতেই ২৪ অক্টোবর বাবর আজমদের বিরুদ্ধে খেলতে নামবে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি।
২০২১ বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে কেমন হবে বিরাট কোহলিদের প্রথম একাদশ। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে বিরাট কোহলিরা। চলুন দেখে নেওয়া যাক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশকে।
ব্যাট হাতে ওপেনিং করতে আসবেন কেএল রাহুল ও রোহিত শর্মা। এই দু’জনের হাতেই থাকবে ইনিংসের শুভ সূচনা করা। এই দুজনে যদি ভারতকে একটা দারুণ শুরু দিতে পারে তাহলে ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে ভারত। সেই কারণে এদিন রোহিত ও কেএল রাহুলের ওপেনিং জুুটির উপর অনেকেই ভরসা করছেন।
এরপরেই তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। যদি কোনও ভাবে প্রথমের দিকে ভারতের ওপেনিং জুটি ব্যর্থ হয় সেক্ষেত্রে ইনিংসকে সামল দিতে আসবেন ভারতের অধিনায়ক। এরপরে টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারকে মজবুত করে তুলতে দেখা যাবে সূর্যকুমার যাদব ও দলের উইকেটরক্ষক ঋষভ পন্তকে। চার ও পাঁচ নম্বরে দুই তারকাকে দেখা যেতে পারে।
ছয় ও সাত নম্বরে নামার কথা দলের দুই অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজাকে। তবে হার্দিককে নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু জাদেজার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারতের ক্রেকট ভক্তরা। কারণ শেষের দিকে রানের গতি বাড়াতে বা ইনিংস সামলাতে জাদেজাকে প্রয়োজন। আট, নয়, দশ ও এগারো নম্বরে ভারতের বোলিং শক্তিকে দেখা যাবে। যেই তালিকায় থাকতে পারেন ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। সীমিত ওভারের ম্যাচে এরা প্রত্যেকেই ব্যাট হাতে চমক দেখাতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE