ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্যাটিং দেখে ভাষা হারিয়ে ফেলেছেন ব্রায়ান লারা
শনিবার (২৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ-১ এর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল উইন্ডিজ। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আদিল রশিদ, মঈন আলী, টাইমাল মিলসদের বোলিংয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে উইন্ডিজকে। উইকেট পতনের মিছিলে ১৪ ওভার ২ বলে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।
প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে সামর্থ্য হননি লেন্ডল সিমন্স, লুইস, গেইল, শিমরন হেটমায়ার, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, পোলার্ড ও রাসেলরা। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ১৩ রান এসেছে তিনে নামা ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের ব্যাট থেকে। বাকিরা কেউ দুই অঙ্ক ছুঁতেই পারেননি।
সহজ লক্ষ্য তাড়ায় ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৭০ বল বাকি থাকতেই। তাতে বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা খেয়েছে উইন্ডিজ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ লারা। উইন্ডিজের এমন ইনিংস বেশ হতাশাজনক ও বেপরোয়া ছিল বলে উল্লেখ করেছেন তিনি।
ম্যাচটি প্রসঙ্গে লারা বলেন, 'বিষয়টি হতাশাজনক ও এটা বেপরোয়া ছিল। এটা বর্ণনা করার মত শব্দ আমার জানা নেই। একজন ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে আমি খুবই হতাশ।’
আসরে এখনো চারটি ম্যাচ বাকি রয়েছে উইন্ডিজের। আগামী ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের। বাংলাদেশের বিপক্ষে তাদের ম্যাচটি মাঠে গড়াবে ২৯ অক্টোবর। কাইরন পোলার্ডের দলের শেষ দুই ম্যাচ শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ও ৬ নভেম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল