ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১ দিনেই ৬ বড় ম্যাচ
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের এই দিনটা শুরু হবে বিকাল ৪টায় টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রাখার মধ্যে দিয়ে। তখন থেকে যে শুরু হবে সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম লড়াই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে যাবে এই বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি! সারা বছর রাজনীতি নিয়ে উত্তেজনায় থাকা দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান এবার লড়বে দুবাইয়ের বাইশ গজে।
এ তো গেল ক্রিকেটের কথা। আপনি যদি ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমা-মোহামেদ সালাহদের খেলা দেখতে চান, তাহলে ভারত-পাকিস্তান ম্যাচের ফাঁকে ফাঁকে টিভির রিমোট ঘোরাতে হবে অন্য চ্যানেলেও। ইংলিশ প্রিমিয়ার লিগে রাত সাড়ে ৯টায় ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হবে দুই জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। এর আগে রাত ৮টায় তো স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকো। মেসি-রোনালদো না থাকায় এই এল ক্লাসিকোর আগুনে ভাবটা একটু কমলেও ঝাঁজটা কিন্তু আছেই।
খেলা এখানেই শেষ নয়। একই দিন মধ্যরাতে টিভি পর্দায় হাজির হবেন লিওনেল মেসি-নেইমারও! ফরাসি লিগ ওয়ানে স্তাদে ভেলোদ্রোমে আর্জেন্টাইন ও ব্রাজিলিয়ান দুই জাদুকরের দল পিএসজি মুখোমুখি হবে প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের বিপক্ষে। একই সময়ে সান সিরোতে আছে ইতালিয়ান সিরি ‘আ’-এর দুই বড় দল ইন্টার মিলান-জুভেন্টাসের খেলাও। একই দিনে ক্রিকেট-ফুটবলের এত এত মহারণ শেষ কবে দেখেছে বিশ্ব!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE