ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজকের ম্যাচে যে সকল সুবিধা পাবে বাংলাদেশ
সুপার টুয়েলভে বাংলাদেশকে প্রতিটি ম্যাচই খেলতে হবে দিনের আলোতে। এটা কীভাবে ইতিবাচক হয়! যেখানে মাসকাটের গরমে পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে
হাঁসফাঁস করতে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের! ইতিবাচক দিক আছে। সেটি আজ জানিয়েছেন দলের সঙ্গে যাওয়া নির্বাচক কমিটির অন্যতম সদস্য, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।
‘গ্রুপের সব দলই ভালো। জিততে হলে প্রতিটি ম্যাচেই আমাদের ভালো খেলতে হবে। এ গ্রুপে পড়ায় যে সুবিধাটা হয়েছে, সেটি হচ্ছে সব ম্যাচই আমাদের দুপুরে পড়েছে। রাতে বল একটু কম স্পিন করে। দুপুরে ম্যাচ হওয়াতে এটা আমাদের জন্য ভালো হয়েছে’ বলেছেন হাবিবুল বাশার। বাংলাদেশ সুপার টুয়েলভে গ্রুপ-‘১’ এ থাকছে। যেখানে গ্রুপে মাহমুদউল্লাহদের সঙ্গী শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজ।
স্কটল্যান্ড আর ওমানের বিপক্ষে প্রথম পর্বের দুটি ম্যাচই ছিল রাতে, ফ্লাড লাইটের আলোতে। এ দুটি ম্যাচেই বাংলাদেশের স্পিনাররা ভুগেছেন গ্রিপ সমস্যায়। মাসকাটেই কেবল নয়, সংযুক্ত আরব আমিরাতেও রাতে শিশির পড়ে।
যেহেতু বাংলাদেশের বোলিং আক্রমণ স্পিনের ওপর নির্ভরশীল, তাই শিশিরটা সেখানে বড় সমস্যাই। সে কারণে দিনের আলোতে পুরো ম্যাচই বাংলাদেশের জন্য ইতিবাচক।
গ্রুপে যেহেতু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ আছে, আর এ দেশগুলো ঐতিহাসিকভাবেই স্পিন বোলিং আর শুষ্ক উইকেটে নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলে। তাই দিনে খেলা হলে বাংলাদেশ বাড়তি সুবিধাই পাবে বলে মনে করছেন হাবিবুল বাশার।
তা বাংলাদেশের গ্রুপটা কেমন হলো? এ নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ কাল পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচের পর অবশ্য জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষ নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।
ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলে পাওয়ার হিটার প্রচুর থাকবে—এমন হুমকি থাকার পরও মাহমুদউল্লাহ ব্যাপারটি নিয়ে নির্লিপ্ত, ‘পরেরটা পরে দেখা যাবে।’ মাহমুদউল্লাহ অবশ্য ভালো খেলার কথাও বলেছেন, ‘যেখানেই খেলি ভালো খেলতে হবে, এটাই মূল কথা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE