ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৩৫ দিন ধরে চেপে রাখা কষ্টের কথা বললেন মাহেলা জয়াবর্ধনা
টানা জৈব সুরক্ষা বলয়ে থেকে তিনি হাঁপিয়ে উঠেছেন। পরিবারকে কাছে পাচ্ছেন না। তাই তিনি বিশ্বকাপ ছেড়ে ফিরে যাচ্ছেন শ্রীলঙ্কায়।
আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হিসেবে দারুণ সফল। কিন্তু এবারের আইপিএল শেষ হওয়ার পরও দেশে ফিরতে পারেননি শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়বর্ধনে। জাতীয় দলের পরামর্শদাতা হিসাবে চলে যান সংযুক্ত আরব আমিরাতে। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকায় পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি। চার মাসের বেশি নিজের মেয়েকে দেখেননি জয়বর্ধনে। তাই বিশ্বকাপের দায়িত্ব ছেড়ে তিনি দেশে ফিরে যাচ্ছেন।
দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে সংবাদমাধ্যমকে জয়বর্ধনে বলেন, ‘গত জুন মাস থেকে জৈব সুরক্ষা বলয় ও কোয়ারেন্টিনে আছি। আর থাকতে পারছি না। আমি দলকে আমার সিদ্ধান্তের কথা জানিয়েছি। তারা আমার কথা বুঝতে পেরেছে। ১৩৫ দিন ধরে আমি মেয়ের মুখ দেখিনি। এক জন বাবার পক্ষে এ ভাবে থাকা খুব কঠিন। তাই আমি দেশে ফিরছি। শ্রীলঙ্কার এই দল তারুণ্যে ভরা। তাই বেশির ভাগ ক্রিকেটারের মনে সামান্য ভয় ছিল। সেটাই দূর করার চেষ্টা করেছি।’
বিশ্বকাপের মূল পর্বে খেলার আগে বাছাইপর্বের তিন ম্যাচে জয় লঙ্কানদের আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন জয়াবর্ধনে, ‘তিনটি খেলাতেই দল দেখিয়েছে কঠিন পরিস্থিতি থেকে কীভাবে ফিরে আসতে হয়। দলের এই মানসিকতা দেখে আমি খুব খুশি। কারণ ২০ ওভারের খেলায় খুব কম সময়ে পরিস্থিতি বদলে যায়। এই ফরম্যাটে ভয় পেলে চলবে না। দলের বোলিং বিভাগ যথেষ্ট শক্তিশালী। ব্যাটারদের কিছুটা উন্নতির জায়গা ছিল। সবার সঙ্গে আলাদা করে কথা বলেছি। আশা করছি সবাই নিজেদের সেরাটা দিয়েই খেলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE