ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিং করবে কে পরিস্কার জানিয়ে দিলেন কোচ রাসেল ডোমিঙ্গো
এরই মধ্যে শুরু হয়ে গেছে সুপার টুয়েলভ রাউন্ড। আগামীকাল (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের ম্যাচ। তার আগে চিন্তার কারণ হতে পারে ওপেনিং জুটি।
অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ওপেনিংয়ে নাঈম শেখ-লিটন দাস জুটিতেই আস্থা রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
শনিবার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি এমনটাই জানিয়েছেন। আগামীকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
তামিম ইকবাল না থাকায় গত প্রায় এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণটিতে নিয়মিত ওপেন করছেন নাঈম শেখ। কখনো তার সঙ্গী হচ্ছেন লিটন দাস, আবার কখনো সৌম্য সরকার।
তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নাঈম শেখকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয় বাকি দুইজনকে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ, তারা কেউই পারফর্ম করতে পারেনি।
পরের ম্যাচে সৌম্যকে বসিয়ে ফেরানো হয় নাঈমকে। ফিরেই ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওমানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন।
তবুও ওপেনিংয়ে জুটি হয়নি। ওই ম্যাচে লিটন দাস শুরুতেই আউট হয়ে যান। তৃতীয় ম্যাচে লিটন দাস ২৯ রান করলেও ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান নাঈম। তাই ওপেনিং জুটি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
ওপেনিংয়ে কোনো পরিবর্তন আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘না’। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে লিটন ও নাঈমে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ