ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ডমিঙ্গো ২৪ ঘন্টা আগেই জানিয়ে দিলো শ্রীলঙ্কার বিপক্ষে নতুন পরিকল্পনা নিয়ে কে কে ওপেনিং করবে
অবশ্য গুরুত্বপূর্ণ এই ম্যাচে নতুন পরিকল্পনা থাকলেও ওপেনিংয়ে নাঈম শেখ-লিটন দাস জুটিতেই আস্থা রাখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।
শনিবার (২৩ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে তিনি এমনটাই জানিয়েছেন। আগামীকাল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে।
তামিম ইকবাল না থাকায় গত প্রায় এক বছরের বেশি সময় ধরে ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণটিতে নিয়মিত ওপেন করছেন নাঈম শেখ।
কখনো তার সঙ্গী হচ্ছেন লিটন দাস, আবার কখনো সৌম্য সরকার। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে নাঈম শেখকে বিশ্রাম দিয়ে মাঠে নামানো হয় বাকি দুইজনকে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ, তারা কেউই পারফর্ম করতে পারেনি।
আর পরের ম্যাচে সৌম্যকে বসিয়ে ফেরানো হয় নাঈমকে। ফিরেই ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ওমানের বিপক্ষে জয়ে বড় ভূমিকা রাখেন।
তবুও ওপেনিংয়ে জুটি হয়নি। ওই ম্যাচে লিটন দাস শুরুতেই আউট হয়ে যান। তৃতীয় ম্যাচে লিটন দাস ২৯ রান করলেও ব্যক্তিগত শূন্য রানে ফিরে যান নাঈম। তাই ওপেনিং জুটি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।
ওপেনিংয়ে কোনো পরিবর্তন আনা হবে কি না এমন প্রশ্নের জবাবে রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ‘না’। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষেও ওপেনিংয়ে লিটন ও নাঈমে আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE