ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্থানকে বাদ দিয়ে উল্টো ভারতকে সতর্ক করলেন কোহলির কোচ
আইসিসি আয়োজিত ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক ফর্ম বিবেচনায়ও এগিয়ে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা।
তাই বলে ভারতীয় দল যেনো অতি আত্মবিশ্বাসী না হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন রাজকুমার। তিনি বলেছেন, ‘ভারতের ক্রিকেট দল পাকিস্তানের চেয়ে ভালো। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হালকাভাবে নেওয়া যাবে না।’
শনিবার ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার শর্মা আরও বলেন, ‘ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার জায়গা নেই। কারণ পাকিস্তান এমন একটি দল যারা যেকোনো সময় সবাইকে অবাক করে দিতে পারে।
তবে আরও একবার ভারতের জয়ের ব্যাপারে আশাবাদী কোহলির বাল্যকালের কোচ। তিনি বলেন, ‘ভারত এবং পাকিস্তানের ম্যাচে ভারত সবসময়ই বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করেছে। আমি আশা করি রোববারের ম্যাচেও তা অব্যাহত থাকবে।’
এসময় নিজের শিষ্য কোহলির বর্তমান ফর্মের ব্যাপারে রাজকুমার বলেন, ‘শুরু থেকেই চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাস রয়েছে কোহলির। সে এটি উপভোগ করে। যেহেতু সে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন ভারতের হয়ে বিশ্বকাপ জেতাই তার প্রধান লক্ষ থাকবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE