ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ ব্যর্থ হয়ে রাগে ক্ষোভে অবসরের ঘোষণা দিয়ে দিলো বিশ্বসেরা ক্রিকেটার
ডাচদের বিশ্বকাপ দলে ৪১ বছর বয়সে ডেসকাটের ডাক পাওয়াটা চমকের জন্ম দেয়। কিন্তু এবারের বৈশ্বিক আসরে ছাপ রাখতে পারলেন না তিনি। প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। নামিবিয়ার বিপক্ষে দলে থাকলেও পাননি ব্যাটিং। শ্রীলংকার বিপক্ষে তাকে রাখাই হয়নি একাদশে।
খালি হাতে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ডাচদের। শুক্রবার শ্রীলংকার কাছে তো মাত্র ৪৪ রানেই অলআউট হয় তারা। আর ম্যাচ শেষের কিছুক্ষণ পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ডেসকাটে।
তিনি বলেন, 'কঠিন একটা সফর শেষ হলো এবং এই প্রচেষ্টার অংশ হতে পারাটা অনেক আনন্দের ছিল। নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করাটা সবসময়ই ছিল দারুণ এক পাওয়া। এই দল এবং এর সাপোর্ট স্টাফ যে পেশাদারিত্ব ও নিবেদন দেখিয়েছে তা দারুণ অনুপ্রেরণার। আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ কিছু মুহূর্ত যে আমি উপভোগ করতে পেরেছি, তার জন্য খেলোয়াড়, কোচ ও কেএনসিবির (ক্রিকেট নেদারল্যান্ডস) সঙ্গে জড়িত সবার প্রতি আমি কৃতজ্ঞ।'
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ডেসকাটে ৩৩ ওয়ানডে খেলে ৫ সেঞ্চুরিতে রান করেন ১ হাজার ৫৪১, ব্যাটিং গড় ৬৭। হাজার রান করা ব্যাটারদের মধ্যে তার এই গড় ওয়ানডে ইতিহাসের সেরা। মিডিয়াম পেস বোলিংয়ে উইকেট ৫৫টি, চারটি করে উইকেট তিন ম্যাচে। টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে ৫৩৩ রান ৪১.০০ গড় ও ১৩২.৯১ স্ট্রাইক রেটে। উইকেট ১৩টি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE