ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ:আফ্রিকা ইংল্যান্ড ও পাকিস্তান যা পারেনি সেটাই করে দেখালো বাংলাদেশ
চলতি বছর বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাট কেটেছে অনেকটা স্বপ্নের মতই। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ৩-২ ব্যবধানে জিতেছে টাইগাররা। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের মধ্য দিয়েই প্রথমবারের মত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে যায় টাইগাররা।
টানা সিরিজ জয়ের পর চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। টাইগাররা চলতি বছরে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলে উঠে গেছে শীর্ষে।
চলতি বছরে বাংলাদেশ দল এখন পর্যন্ত খেলেছে সর্বমোট ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ। বিশ্বকাপের প্রথম রাউন্ডে তিন ম্যাচের মধ্যে টাইগাররা জিতেছে দুটি ম্যাচ। এই ১৯ ম্যাচের মধ্যে টাইগারদের ম্যাচ জয়ের সংখ্যা ১১টি। এর আগে ২০২১ সালে সর্বোচ্চ ম্যাচ জয়ের দিক থেকে সবার উপরে ছিল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দলের পরের অবস্থানে এখন রয়েছে প্রোটিয়ারা। তারাও জিতেছে বাংলাদেশের সমান ১১টি ম্যাচ। তবে দক্ষিণ আফ্রিকা খেলেছে বাংলাদেশ থেকে একটি ম্যাচ কম।
এই তালিকায় তিন নম্বরে রয়েছে পাকিস্তান দল। ২০২১ সালে পাকিস্তান এখন পর্যন্ত খেলেছে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ। এই ১৭ ম্যাচ থেকে পাকিস্তান জয়লাভ করেছে ৯টি ম্যাচ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারা নিউজিল্যান্ড দল চলতি বছর সর্বমোট জিতেছে ৮টি ম্যাচ। তারা অবস্থান করছে চতুর্থ স্থানে। সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডে পঞ্চম স্থানে থাকা ওয়েস্ট জিতেছে নিউজিল্যান্ডের সমান ৮টি ম্যাচ।
এই তালিকায় ষষ্ঠ ও সপ্তম স্থানে থাকা দল দুটির নাম হল ইংল্যান্ড এবং নামিবিয়া। এই দুই দলই চলতি বছরে জিতেছে সমান ৭টি করে ম্যাচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল