ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
৬ ওভারের পাওয়ার প্লে টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ : অজি অধিনায়ক
শনিবার আবুধাবীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্ট শেষ হবে ১৪ নভেম্বর। কিছুটা ধীরগতির হলেও এখানকার উইকেট খেলার জন্য বেশ ভালো হবে আশা করছেন ফিঞ্চ। তবে এটিও বলেছেন, ‘শিশির বিন্দু টুর্নামেন্টে যে কিছুটা প্রভাব ফেলবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।’
অসি অধিনায়ক বলেন, ‘আমাদের পাঁচ ম্যাচের চারটিই দিনের আলোতে হবে। একটি মাত্র ম্যাচ রাতে পড়েছে। সেটি হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচ। আগামী মাস থেকে আবহাওয়া আরো কিছুটা শীতল হয়ে আসবে। এতে শিশিরের পরিমাণও ক্রমে বাড়তে পারে। ওই সময় টস ভাগ্য গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠতে পারে।’ ফিঞ্চ বলেন, ছয় ওভারের পাওয়ার প্লে টুর্নামেন্টে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’। কারণ ওই সময় মাত্র দু’জন ফিল্ডার ৩০ গজের বাইরে থাকার সুযোগ পায়।
তিনি বলেন, ‘যতই শিশির থাকুক, ম্যাচের ওই অংশটি (পাওয়ার প্লে) নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। জয়ের পথে অনেকটাই ব্যবধান রচনা করতে পারবেন।’ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ প্রকাশ না করে অসি অধিনায়ক বলেন,‘ এখনো টি-টোয়েন্টি শিরোপার দেখা না পাওয়া অস্ট্রেলিয়া দলটি গঠন করা হয়েছে ছয়জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও অল রাউন্ডারসহ চারজন বোলারকে নিয়ে।
আমাদের দলের আত্মবিশ্বাস তুঙ্গে। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও মিচেল মার্শ চার ওভার বল করবেন বিপুল আত্মবিশ্বাস দিয়ে। আমরা মনে করি, এখানকার উইকেট ও কন্ডিশনে তারা খুবই ভালো করবে। আর আক্রমণাত্মক খেলা যেকোনো বিষয়ের চেয়ে বেশি কিছু।’নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুটি অনুশীলন ম্যাচও অসি দলকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন ফিঞ্চ। এর দ্বারা বিভিন্ন স্তরের খেলোয়াড়দের সাথে খেলে প্রস্তুতি ভালো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE