ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সাকিবকে নতুন এক উপাধি দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ
এমন ক্ষুরধার পারফরম্যান্স করা সাকিবের মত ক্রিকেটারকে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য বলেই মনে করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন রিয়াদ। প্রথম ম্যাচে দল হোঁচট খেলেও পরের দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে সুপার টুয়েলভ।
রিয়াদের জন্য কাজ সহজ করে দিচ্ছেন সাকিব, যিনি ব্যাটে বলে অবদান রেখে দলকে জয়ের ভিত গড়ে দিচ্ছেন। সুপার টুয়েলভ নিশ্চিতের পর সেই সাকিবের জন্য প্রশংসা ঝরল রিয়াদের কণ্ঠে।
সাকিবকে ‘চ্যাম্পিয়ন’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি তো সবসময় বলি সাকিব বাংলাদেশের চ্যাম্পিয়ন খেলোয়াড়। তার মত পারফর্মার পাওয়া বাংলাদেশ দলের সৌভাগ্য। পুরো ক্যারিয়ার জুড়েই কী দুর্দান্ত। সে একজন চ্যাম্পিয়ন।’
সাকিবের পাশাপাশি বল হাতে দলের হয়ে ভালো করছেন শেখ মেহেদী হাসান ও নাঈম শেখ। তাদের প্রশংসার পাশাপাশি রিয়াদ জানালেন, এই দুইজনের পারফরম্যান্স প্রেরণা দিচ্ছে গোটা দলকে।
তিনি বলেন, ‘সাইফউদ্দিন তিনটি ম্যাচেই ভালো করেছে, আজ ব্যাটিংয়েও ভালো করেছে। মেহেদী দুর্দান্ত বল করছে। ওদের পারফরম্যান্স আমাদের জন্য ইতিবাচক দিক।’
‘সাইফ নতুন বলে ভালো করছে, মিডল ডেথে ভালো করছে। মেহেদীও। তাদের দুজনের পারফরম্যান্স তিন ম্যাচেই আউটস্ট্যান্ডিং ছিল। এই পারফরম্যান্স আমাদেরও প্রেরণা দেয়। ইনশাআল্লাহ্ সুপার টুয়েলভে আরও ভালো পারফর্ম করবে।’– বলেন রিয়াদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE