ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এক পরিবর্তন নিয়ে সুপার টুয়েলভ এর প্রথম ম্যাচে যে ১১ সদস্যের একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
আইসিসির বেধে দেয়া নিয়ম অনুযায়ী ‘বি’ গ্রুপের রানারআপ দল হিসেবে বাংলাদেশকে খেলতে হবে ‘গ্রুপ-১’ এর দলগুলোর সাথে। যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। সেই সাথে এই গ্রুপে যুক্ত হতে যাচ্ছে শ্রীলঙ্কাও।
সবকিছু ঠিক থাকলে সুপার টুয়েলভ পর্বে বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাছাই পর্বের বাধা পেরিয়ে আসা দল শ্রীলঙ্কার বিপক্ষে।
আগামী ২৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া সুপার টুয়েলভ পর্বের এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশ কেমন হতে পারে তা দেখে নেয়া যাক।
টাইগারদের ওপেনিং পজিশনে একটা ঘাটতি এখনও রয়ে গেছে স্পষ্টভাবে। সৌম্য সরকার কিংবা লিটন দাস কেউই নিজেকে মেলে ধরতে না পারায় বিপত্তি বেধেছে ওপেনিং পজিশন নিয়ে। তবে সুপার টুয়েলভ পর্বে নাইম শেখের সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে লিটন দাসকেই।
তিন নম্বরে ব্যাট হাতে সফলতার মুখ দেখা সাকিবের পর আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম থাকতে পারেন চার নম্বরে। ফর্মে রয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। পাঁচ নম্বরে দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার কাজটা হয়তো এই ম্যাচেও করতে পারেন তিনি।
দলের ফিনশারের দায়িত্বটা অন্যান্য ম্যাচের মত নুরুল হাসান সোহান ও আফিফের হাতেই করতে চাইবে টিম ম্যানেজমেন্ট। তাছাড়া লেজের দিকে ব্যাট হাতে মোহাম্মদ সাইফুদ্দিনও দলের জন্য কার্যকর হতে পারেন।
বোলিং বিভাগে অবশ্য আসতে পারে একমাত্র পরিবর্তনটি। গত ম্যাচে ২ উইকেট নেয়া তাসকিন আহমেদ সুপার টুয়েলভ পর্বের ম্যাচে থাকতে পারেন একাদশের বাইরে। কেননা আগের দুই ম্যাচে বল হাতে খরুচে ছিলেন তিনি। তার বদলি হিসেবে হয়তো দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।
এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE