ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইতিহাস গড়ে প্রথম বারের মত বিশ্বকাপের মূল পর্বে নাম লেখালেন নামিবিয়া
বড় স্কোরের ইঙ্গিত দিয়েও পারল না আয়ারল্যান্ড। শেষ দিকে নামিবিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আইরিশদের ইনিংস মেষ ১২৫ রানেই। নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১২৫ রান সংগ্রহ করেছে বালবার্নির দল।
দুই দলেরই বাঁচা-মরার লড়াইয়ে জিতে সুপার টুয়েলভে নামিবিয়া। এমন এক ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুটা হয় দারুণ। পল স্টারলিং আর কেভিন ও’ব্রায়েন উদ্বোধনী জুটিতেই দলকে এনে দেন উড়ন্ত সূচনা। পাওয়ার প্লে’র ৬ ওভারে তারা তোলেন ৫৫ রান। ৪৪ বলে ৬২ রানের এই জুটিটি শেষ পর্যন্ত ভাঙেন নামিবিয়ার স্পিনার বার্নার্ড স্কলজ। ২৪ বলে ৩৮ রানে লংঅনে ক্যাচ হন স্টারলিং।
সঙ্গী হারিয়ে ও’ব্রায়েনও বেশিক্ষণ টিকতে পারেননি, ২৪ বলে ২৫ করে জ্যান ফ্রাইলিংকের বলে ধরা পড়েন ডিপ স্কয়ার লেগে। অল্প সময়ে দুই সেট ব্যাটসম্যানকে হারিয়ে রানের গতি কমে যায় আইরিশদের। গ্যারেথ ডেলানি ১৮ বলে মাত্র ৯ রান করে সাজঘরের পথ ধরেন। ২৮ বলে ২১ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অধিনায়ক অ্যান্ডি বালবির্নি।
প্রথম তিন ব্যাটসম্যানের পর আয়ারল্যান্ডের কেউ দশের অংকও ছুঁতে পারেননি। নামিবিয়ার বোলাররা শেষ ১০ ওভারে খরচ করেন মাত্র ৫৪ রান।
ফলে দারুণ শুরুর পরও আইরিশদের থামতে হয়েছে মাত্র ১২৫ রানে। জ্যান ফ্রাইলিংক ২১ রান খরচায় নেন ৩টি উইকেট। ২২ রানে ২ উইকেট শিকার ডেভিড ওয়াইজের। উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে শ্রীলঙ্কার কাছে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে চমক দেখায় নামিবিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE