ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইতিহাস গড়ে মূল পর্বে নামিবিয়া
বিশ্বকাপে এবারই প্রথম খেলতে আসা নামিবিয়ার হয়ে রান তাড়া করতে নামেন ক্রেইগ উইলিয়ামস ও জেন গ্রিন। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ২৫ রান। ব্যক্তিগত ১৫ রানে ক্রেইগ ফেরার পর ৪৮ রানের জুটি গড়েন গ্রিন ও জারহার্ড ইরাসমুস।
ধীর গতিতে খেলে ২৪ করে আউট হন গ্রিন। এরপর আর কোনো উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করেন ইরাসমুস ও উইজে। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৫৩ ও ২৮ রানে।
এর আগে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণেই যেন মাঠে নামেন দুই ওপেনার পল স্টার্লিং এবং কেভিন ও ব্রায়েন।
দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। কিন্তু এরপরই ছন্দপতন। ৩৮ রানে স্টার্লিং ফেরার পর আর কেউই বাইশ গজে ঝড় তুলতে পারেননি।
দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন কেভিন। অধিনায়ক পোর্টারফিল্ড করেন ২১ রান। আইরিশদের আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
নামিবিয়ার হয়ে জান ফ্রাইলিংক তিনটি ও ডেভিড উইজে দুটি উইকেট নেন। এছাড়া স্মিট ও স্কলটজ একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল