ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারত বাদ : বিশ্বকাপের ৪ ফেভারিট দলের নাম বললেন ভন
শুধু নিজের দেশকে ফেভারিট বাছাই নয়, ভারতের সঙ্গে ফেভারিট ‘ট্যাগ’ যে মোটেই খাপ খায়না, তা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিলেন তিনি। সাম্প্রতিক টি২০ সিরিজে ভারতের পারফরম্যান্স যে মোটেই আশাপ্রদ নয়, সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। কাপ জেতার বিষয়ে ইংল্যান্ডের সঙ্গেই তিনি রেখেছেন ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে।
বিবিসি টেস্ট ম্যাচ স্পেশ্যালে নিজের বক্তব্য রাখতে গিয়ে ভন জানিয়েছেন, “ইংল্যান্ড কাপ জেতার বিষয়ে আমার সেরা বাছাই। টি২০ ক্রিকেটে ভারতকে কী করে ফেভারিট বলা হয়েছে, সেটাই বুঝতে পারছি না। স্রেফ এটুকু জানি, ওঁরা সাম্প্রতিক কয়েকটা সিরিজে একদমই ভাল খেলতে পারেনি।”
এরপরে ভনের আরও সংযোজন, “ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান ভয়ের কারণ হতে পারে। পাকিস্তানকে কোনওভাবেই খাটো করে দেখার উপায় নেই। নিউজিল্যান্ডের স্কোয়াডে দুর্দান্ত সমস্ত ক্রিকেটার রয়েছে। ম্যাচ জেতার ক্ষেত্রে ওঁদের রণকৌশলের জুড়ি মেলা ভার।”
ভারতের সঙ্গেই ভন ফেভারিট তালিকা থেকে বাইরে রেখেছেন অস্ট্রেলিয়াকেও। জানিয়েছেন, অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েলের ওপর অতিরিক্ত নির্ভরশীল। “টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার খুব বেশি আশা দেখছি না। টি২০ ক্রিকেটে ওঁরা বরাবর হোঁচট খায়। তবে গ্লেন ম্যাক্সওয়েল দারুণ ক্রিকেটার। টুর্নামেন্টে ওঁকে দারুণ খেলতে হবে। তবে মনে হয়না অস্ট্রেলিয়া খুব বেশি দূর যাবে। ইংল্যান্ড, ইন্ডিয়া, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ- এই চার দলের মধ্যে একটা এবং কন্ডিশনের জন্য পাকিস্তান সাফল্য পেতে পারে।”
ভন মনে করছেন, টুর্নামেন্টের সাফল্য অনেকটাই পিচের ওপর নির্ভর করবে। “পিচের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ ইতিমধ্যেই আইপিএলের টানা ম্যাচ হওয়ার পরে বেশ স্লো হবে পিচ। এমন পিচে ১৫০-১৬০ ভাল স্কোর হবে।” জানিয়েছেন ভন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE