ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দলে পাপনের হস্তক্ষেপ, বিব্রত ক্রিকেটাররা
অন্যদিকে, বিশ্বকাপের মতো মেগা আসরে ক্রিকেটারদের নানা মন্তব্যে চাপে না রেখে, উৎসাহ দেওয়ার পরামর্শ সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের। গণমাধ্যমে নানা সময় নানা মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে পড়েন বিসিবি বস নাজমুল হাসান পাপন। স্কটল্যান্ডের সঙ্গে হারের পর গণমাধ্যমে দল নিয়ে নানা মন্তব্য। চাপ বাড়ে ক্রিকেটারদের। ওমানের সঙ্গে সহজ ম্যাচ জেতে কঠিন করে।
সৌম্যের বদলে নাঈম শেখকে খেলাবেন। কিংবা সাকিব, মুশফিক, রিয়াদের ব্যাটিং নিয়ে সমালোচনা গণমাধ্যমের সামনে করতে হবে কেন। টিম ম্যানেজমেন্ট, কোচ ও খেলোয়াড়দের ডেকে নিয়ে আলাদাভাবে আলোচনা করাই কি সমীচীন ছিল না বিসিবি বসের। সাবেকরাও বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না।
সাবেক ক্রিকেটার মোহাম্মদ শরীফ বলেন, ’নৈতিকতার দিকে থেকে যদি বলি তাহলে বিসিবি সভাপতি ম্যাচ চলাকালে এ কথা না বললেও পারতেন। কিন্তু তিনি দলকে এবং দলের সবাইকে অনেক ভালোবাসেন এটাও সত্য।’ ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি, দক্ষিণ আফ্রিকার সভাপতি গ্রায়েম স্মিথ কিংবা ইংল্যান্ডের অ্যাশলে জাইলস।
কাউকেই দল নিয়ে গণমাধ্যমে এত মন্তব্য করতে দেখা যায় না। কিন্তু টস থেকে একাদশে কারা কারা খেলবেন সবই পাপনের জানা চাই। হিতে বিপরীত হয়ে যাচ্ছে না তো? সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক জানান, ’এতো আলোচনা কেন হচ্ছে? আমরা নিচের সারির দলের সঙ্গে খেলছি বলে আলোচনা উঠেছে।
যদি টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে হারতাম তবে এতো আলোচনা হতো না।’ বোর্ড স্কোয়াড ঘোষণা করার পর একাদশে কারা খেলবেন তার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচ আর অধিনায়কের। সেখানে হস্তক্ষেপ করা কতটা ক্রিকেটীয় আচারের মধ্য পড়ে প্রশ্ন থেকে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE