ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিরাট জয়ে যা বলল আইসিসি
এর আগে আল আমেরাত স্টেডিয়ামে ১৮২ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাপুয়া নিউগিনি শিবিরে প্রথম আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। লেগা সিয়াকাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ফেরার আগে ১০ বলে ৫ রান করেন লেগা। এরপর নিজের প্রথম ওভারে তাসকিন আহমেদ ফিরিয়ে দেন আসাদ ভালাকে। ৯ বলে ভালা করেন ৬ রান।
সাকিব বল হাতে নিয়েই শিকারে পরিণত করেন চার্লজ অমিনিকে। অমিনি সীমানার কাছে নাঈম শেখের হাতে ধরা পড়েন। একই ওভারে সাকিব নেন সিমন আতাইয়ের উইকেটও। শূন্য রানেই ফিরে যান আতাই। সেসে বাউকেও নাঈমের ক্যাচ বানান সাকিব। এরপর দশম ওভারে মেহেদী হাসান তুলে নেন নরম্যান ভানুয়ার উইকেট।
পিএনজির মাত্র দুজন ব্যাটার দশের ঘর পেরুতে সক্ষম হন। চাঁদ সোপার ১১ ও কিপলিন দোরিগা ৪৬ রান করেন। সোপারকে ফেরান সাইফ। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৯ রানের বিনিময়ে সাকিব নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন সাইফ ও তাসকিন। একটি উইকেট পান মেহেদী।
এর আগে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পাপুয়া নিউগিনির বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। ২৭ বলে অর্ধশতক তুকে নিয়েছেন তিনি। এরপরই আউট হয়েছেন ডামিয়েন রাভুর বলে। সাকিব ফিরে গেলে ৫০ রান করতে তিনি ৩টি চার ও সমানসংখ্যক ছয়ও হাঁকিয়েছেন।
এর আগে হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরে যান সাকিব আল হাসান। বাউন্ডারি হাঁকাতে গিয়ে সীমানার কাছে চার্লজ অমিনির হাতে ধরা পড়েন তিনি। ৩৭ বলে ৩ ছয়ে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আগের ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে এদিনও ব্যর্থ হন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। মুশফিকও আউট হয়েছেন বাউন্ডারি হাঁকাতে গিয়ে। সিমন আতাইয়ের বল সীমানার বাইরে আছড়ে মারতে গিয়ে হিরি হিরির হাতে ধরা পড়েন তিনি। মুশফিকের আগে বিদায় নেন নাঈম শেখ ও লিটন দাসও।
শেষ দিকে দুটি ক্যামিও ইনিংস আসে আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট থেকে। ১৪ বলে ৩ চারে ২১ রান করেন আফিফ। সাইফ ৬ বলে তিন শ’র বেশি স্ট্রাইকরেটে করেন ১৯ রান। পাপুয়া নিউগিনির হয়ে দুটি করে উইকেট নেন কাবুয়া, রাভু, ও আসাদ ভালা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE