ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ না জিতে বিয়ে করব না, এমনটা কখনোই বলিনি: রশিদ
রশিদ আপাতত ক্রিকেটের দিকেই নজর রাখতে চান। তাই বিয়ে নিয়ে বেশি কিছু ভাবছেন না। তাছাড়া তাঁর বয়সও মাত্র ২৩ বছর। সবমিলিয়ে তিনি ক্রিকেটেই মনযোগী হতে চান। আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তিনি বিয়ে করবেন, এটাকে পুরোপুরি গুজব এবং মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
রশিদ বলেন, ‘আফগানিস্তান বিশ্বকাপ জিতলে আমি বিয়ে করব এটা যখন শুনি অবাক হই। সত্যি বলতে, আমি কখনোই এমন কিছু বলিনি যে আমি বিশ্বকাপ জেতার পর বিয়ে করব।’
তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম যে আমি ক্রিকেটে বেশি মনযোগ রাখব এবং আগামী কয়েক বছরে আমাদের সামনে ব্যস্ত ক্রিকেট সূচি এবং বেশ কিছু বিশ্বকাপ থাকায় বিয়ে নিয়ে একদমই ভাবছি না।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এখানকার কন্ডিশন আর উইকেট বিবেচনায় বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। তাই বেশিরভাগ দলেরই বিশ্বকাপ স্কোয়াডে স্পিনারদের আধিক্য রয়েছে।
এ প্রসঙ্গে এই আফগান লেগ স্পিনার বলেন, ‘এখানকার উইকেট স্পিন বান্ধব। আমি মনে করি এ কারণেই বেশিরভাগ দলের স্কোয়াডেই স্পিনারদের গুরুত্ব দেওয়া হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল