ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দলে চার পরিবর্তন : শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

২০২১ সেপ্টেম্বর ০৭ ২০:৩৯:১৫

দলে চার পরিবর্তন : শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

এই পরিবর্তনে বড় চমক হচ্ছে কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান সেহরানের একাদশে জায়গা করে নেয়া। ফিলিস্তিনের বিপক্ষে শেষদিকে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন সেহরান। মিনিট সাতেক পরীক্ষা দিয়েই পাশ করে শেষ ম্যাচে লালসবুজ দলের একাদশে কানাডা প্রবাসী এই মিডফিল্ডার।

জেমি ডে গোলপোস্টে শহিদুল আলম সোহেলের জায়গায় দ্বিতীয় ম্যাচে নামাচ্ছেন আনিসুর রহমান জিকোকে। রক্ষণে এক পরিবর্তন এনেছেন কোচ, রেজাউল করিমের জায়গায় খেলানো হচ্ছে রিয়াদুল হাসানকে।

সোহেল রানা ও সাদ উদ্দিনকে বসিয়ে কোচ মাঝমাঠে জামালের সঙ্গে রেখেছেন সেহরানকে। আক্রমণভাগে শক্তি বাড়াতে মাহবুবুর রহমান সুফিলকে একাদশে রেখেছেন জেমি ডে। প্রথম ম্যাচে একাদশে খেলা রাকিব ও মতিন মিয়া থাকছেন সুফিলের সঙ্গে।

বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে হেরেছে ফিলিস্তিনের কাছে। অন্যদিকে কিরগিজস্তান ১-০ গোলে হারিয়েছে ফিলিস্তিনকে।

এই ম্যাচে ড্র করলেই ত্রিদেশীয় টুর্নামেন্ট জিতবে স্বাগতিকরা। বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে জিততে হবে ৩-০ গোলের বড় ব্যবধানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ফুটবল এর অন্যান্য সংবাদ